শূকরের কিডনি শরীরে নিয়ে রেকর্ড ৯ মাস বেঁচে রইলেন মার্কিন নাগরিক
জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি মানবদেহে প্রতিস্থাপনের পর রেকর্ড ৯ মাস বেঁচে থেকে নতুন ইতিহাস গড়লেন যুক্তরাষ্ট্রের ৬৬ বছর বয়সী টিম অ্যান্ড্রুস।
বিজ্ঞান ও প্রযুক্তি: ব্যবহারকারীদের এনগেজমেন্ট বা সম্পৃক্ততা বাড়াতে কমেন্ট বা মন্তব্য বিভাগে একসঙ্গে একাধিক চমৎকার নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে জনপ্রিয় শর্টভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। নতুন এসব সুবিধার আওতায় কমেন্টে টেক্সটের বদলে সরাসরি ভয়েস বার্তা পাঠানোর পাশাপাশি পোল বা ভোট আয়োজন এবং একসঙ্গে একাধিক ছবি পোস্ট করার সুযোগ মিলবে। বিশ্বজুড়ে ধাপে ধাপে এই ফিচারগুলো চালু করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
টিকটকের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবহারকারীদের পারস্পরিক মিথস্ক্রিয়া ও কথোপকথনকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এত দিন মন্তব্য বিভাগে শুধুমাত্র লেখার পাশাপাশি একটিমাত্র ছবি দিয়ে প্রতিক্রিয়া জানানোর সুযোগ ছিল। নতুন আপডেটগুলো চালুর ফলে ব্যবহারকারীরা আরও সৃজনশীল উপায়ে নিজেদের মতামত প্রকাশ করতে পারবেন।
আসছে যেসব নতুন সুবিধা:
ভয়েস কমেন্ট (Voice Comment): নতুন ফিচারের সবচেয়ে বড় আকর্ষণ হলো ভয়েস কমেন্ট। মাইক্রোফোন আইকনে ট্যাপ করে ব্যবহারকারীরা এখন থেকে সর্বোচ্চ এক মিনিটের ভয়েস বার্তা রেকর্ড করে কমেন্ট হিসেবে পোস্ট করতে পারবেন। অন্যরাও সেটি শুনতে পারবেন। তবে এই ভয়েস কমেন্টেও টিকটকের কঠোর কমিউনিটি গাইডলাইন প্রযোজ্য হবে এবং নীতিমালা লঙ্ঘনকারী বক্তব্য রোধে স্বয়ংক্রিয় প্রযুক্তির পাশাপাশি মানব মডারেটরদের সাহায্য নেওয়া হবে।
কমেন্টে ভোট বা পোল (Polls in Comments): এই সুবিধার মাধ্যমে নির্মাতারা তাদের ভিডিওর কমেন্ট বক্সেই দর্শকদের মতামত বা জরিপ নিতে পারবেন। প্রতিটি পোলে সর্বোচ্চ পাঁচটি বিকল্প বা অপশন রাখার সুযোগ থাকবে এবং ভোট শেষ হওয়ার পর ফলাফল সরাসরি কমেন্ট বিভাগেই দেখা যাবে।
একাধিক ছবি ও লাইভ ছবি পোস্ট: আগে মন্তব্য বাক্সে একটিমাত্র ছবি যুক্ত করার সুযোগ থাকলেও নতুন আপডেটে একসঙ্গে সর্বোচ্চ নয়টি ছবি পোস্ট করা যাবে। এর ফলে ভ্রমণ বা কোনো বিশেষ মুহূর্তের একাধিক ছবি আলাদা আলাদা কমেন্ট না করে একসঙ্গেই শেয়ার করা সম্ভব হবে। এছাড়া বিশ্বব্যাপী কমেন্টে ‘লাইভ ছবি’ পোস্ট করার সুবিধাও চালু হচ্ছে।
প্রযুক্তির এই নতুন সংযোজন টিকটক ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও বহুমাত্রিক করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি মানবদেহে প্রতিস্থাপনের পর রেকর্ড ৯ মাস বেঁচে থেকে নতুন ইতিহাস গড়লেন যুক্তরাষ্ট্রের ৬৬ বছর বয়সী টিম অ্যান্ড্রুস।
কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়িয়ে নতুন ‘সিরি এআই’ ও ভিজ্যুয়াল ইন্টেলিজেন্সসহ দারুণ সব ফিচার নিয়ে আসছে অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম আইওএস ২৭।
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য এআই ধারণা প্রতিযোগিতা ‘ফিউচারমেকারস’-এর দ্বিতীয় আসর শুরু করেছে গ্রামীণফোন।
আন্তর্জাতিক ডেস্ক: প্রায় দুই হাজার বছর আগে মাউন্ট ভেসুভিয়াস আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতে পুড়ে কয়লা হয়ে গিয়েছিল একটি প্রাচীন প্যাপিরাস স্ক্রল (গুটিয়ে রাখা কাগজের পাণ্ডুলিপি)। হাত…
কল্পবিজ্ঞানকেও হার মানাল বাস্তব। জলবায়ু পরিবর্তন আর জ্বালানি সংকটে জর্জরিত বর্তমান বিশ্বকে বাঁচাতে এবার সরাসরি মহাকাশ থেকে বিদ্যুৎ আনার ঐতিহাসিক প্রযুক্তি সফলভাবে পরীক্ষা করেছে বিজ্ঞানীরা।…
বিশ্বব্যাপী ফেসবুকের সার্ভারে বড় ধরনের কারিগরি বিভ্রাট। ১২ জুন বিকেল থেকে লগ-ইন ও ফিড রিফ্রেশে সমস্যা। ইজডাউন ও ইনিল্যাড-এর তথ্যসহ বিস্তারিত প্রতিবেদন।
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বড় ঘোষণা। এআই-এর অপব্যবহার ও গুজব রুখতে সাইবার সুরক্ষা আইন সংশোধন, অনলাইন জুয়া ও মাদক আইনের আমূল পরিবর্তনের খসড়া অনুমোদন। বিশেষ সম্পাদকীয়।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সোশ্যাল ব্ল্যাডের সেরা ১০০ ফেসবুক ক্রিয়েটরের তালিকায় ৬৩তম হয়েছেন। ট্রাম্পের চেয়ে এগিয়ে থাকা তাঁর ডিজিটাল এনগেজমেন্টের বিস্তারিত জানুন।
