ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ জরুরি: প্রতিমন্ত্রী বারী
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশের লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্য দিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টাকালে একটি মার্কিন নৌ ড্রোন বা চালকবিহীন জলযান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। আজ রোববার (৬ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক অফিশিয়াল বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) জানিয়েছে, ইরানের দক্ষিণ উপকূল দিয়ে জলপথটিতে প্রবেশের মুখে ড্রোনটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আইআরজিসির বিবৃতিতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, ‘আগ্রাসী যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে যে এ অঞ্চল ত্যাগ করা এবং অপতৎপরতা বন্ধ করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই।’ এর আগে এই প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকার ও যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট তিনটি জাহাজে হামলার দাবিও করেছিল বাহিনীটি।
এদিকে মার্কিন যুদ্ধজাহাজে আইআরজিসির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের ওপর কঠোর প্রতিশোধ নেওয়ার কথা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়, খার্গ দ্বীপের কাছে আইআরজিসির অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ‘এম/টি ডাউনি’ এবং জাস্কের কাছে ‘এম/টি স্টার্ক ১’ স্থায়ীভাবে বিকল করে দেওয়া হয়েছে। এছাড়া ওমান উপসাগরে ‘এম/টি কাইলো’ নামের আরেকটি তেলবাহী ট্যাংকার পুরোপুরি ধ্বংস করেছে মার্কিন বাহিনী।
সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার তেহরানকে সরাসরি সতর্ক করে দিয়ে বলেছেন, ‘আইআরজিসির কাছে বার্তাটি অত্যন্ত স্পষ্ট: আপনারা যদি আমাদের দুটি জাহাজে হামলা করেন, তবে আমরা তিনটি জাহাজ ধ্বংস করে আপনাদের আরও বড় অর্থনৈতিক ক্ষতির মুখে ফেলব। মার্কিন বাহিনীকে রক্ষা এবং প্রয়োজনে ইরানের তেলবহর ধ্বংস করতে আমরা কোনো দ্বিধা করব না।’ মধ্যপ্রাচ্যের এই জলপথে দুই পরাশক্তির এমন পাল্টাপাল্টি হামলা ও উত্তেজনায় আন্তর্জাতিক বাণিজ্যে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশের লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্য দিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।
বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি ও এমএফএস জালিয়াতি বন্ধে ১ জানুয়ারি থেকে দুই ধাপে চালু হচ্ছে এনইআইআর প্রযুক্তি।
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে দেশের ২৭৬ জন দক্ষ চালককে সম্মাননা দেওয়ার পাশাপাশি চক্ষু পরীক্ষা ও সচেতনতামূলক কর্মসূচি নিয়েছে সড়ক বিভাগ।
তিতাস গ্যাসক্ষেত্রে ৫৯২ কোটি টাকায় দুটি নতুন কূপ খনন প্রকল্প একনেকে উঠছে। জাতীয় গ্রিডে দৈনিক যুক্ত হবে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস।
ফিকি-র আলোচনা সভায় দেশের জ্বালানি খাত, সৌর বিদ্যুৎ ও এনবিআর সংস্কার নিয়ে ফোরেন ইনভেস্টরদের সামনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিলেন অর্থ মন্ত্রী।
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ ও পরিস্থিতি নিয়ে ঝিনাইদহে প্রতিক্রিয়া জানালেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
তেজগাঁওয়ে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে তরুণদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিনিধিদলের সাথে মতবিনিময় সভায় ভাতা বৃদ্ধি, চাকরির বয়সসীমা বাড়ানো ও বিশেষ সুবিধার আশ্বাস প্রধানমন্ত্রীর।
