শিক্ষা

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ জন শিক্ষককে ১ লাখ টাকা করে সম্মাননা দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষাব্যবস্থার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষকদের উপযুক্ত সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে দেশের ১০০ জন শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার ও সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদ্‌যাপনের লক্ষ্যে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির প্রথম সভা শুরুর আগে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষাব্যবস্থার পরিবর্তন ও অগ্রগতির মূল চালিকা শক্তি আমাদের শিক্ষক সমাজ। যাঁরা মাঠে চমৎকার কাজ করছেন, তাঁদের কাজের সঠিক স্বীকৃতি দেওয়া, পুরস্কৃত করা এবং উৎসাহিত করাই আমাদের মূল উদ্দেশ্য। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে আমরা দেশের শিক্ষকদের এই অবদানকে স্মরণ ও সম্মানিত করতে চাই।’

তিনি জানান, সেরা শিক্ষক নির্বাচনে একটি নীতিমালা চূড়ান্ত করার কাজ চলছে। আগে নামমাত্র ১২ জন শিক্ষককে ২ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হলেও সরকারের বর্তমান লক্ষ্য শিক্ষকদের ব্যাপকভিত্তিক মূল্যায়ন করা। তারই আলোকে বাছাইকৃত ১০০ জন শিক্ষককে ১ লাখ টাকা করে এই আর্থিক পুরস্কার ও সম্মাননা দেওয়া হবে।

শিক্ষকদের আচরণবিধি ও বকেয়া পাওনা  শিক্ষকদের আচরণবিধি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকেরা নিজেদের শিক্ষিত আচরণ দিয়েই সমাজকে আলোকিত করেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অযাচিত কর্মকাণ্ড রোধ ও শিক্ষাব্যবস্থার ভাবমূর্তি রক্ষায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে প্রয়োজনীয় নীতিমালা ও নির্দেশিকা পর্যালোচনা করা হচ্ছে। এছাড়া ২০১৬ সাল থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত শিক্ষকদের নিজেদের কন্ট্রিবিউশনের বকেয়ার অংশ ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে এবং সরকারি অনুদানের বাকি অর্থও ক্রমান্বয়ে পরিশোধ করা হবে বলে জানান তিনি।

বেসরকারি শিক্ষকদের নতুন পে স্কেল সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক জানান, নতুন পে স্কেলে বেসরকারি শিক্ষকদের অন্তর্ভুক্তির বিষয়ে কাজ চলছে। সরকারি কর্মচারীরা যে হারে সুযোগ-সুবিধা পাবেন, শিক্ষকেরাও ঠিক সেই অনুপাতেই তা লাভ করবেন।

সভায় অন্যান্যদের মধ্যে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় স্টিয়ারিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Related News

সরকারি প্রাথমিকে শিক্ষক সংকট কাটাতে ফের নতুন নিয়োগ বিজ্ঞপ্তির প্রস্তুতি

সুপারিশ পাওয়ার পরও ১ হাজার ৪৭১ জন প্রার্থী সরকারি প্রাথমিকে যোগ দেননি। শিক্ষক সংকট কাটাতে দ্রুত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শিক্ষা সংবাদ।

শিক্ষক দিবসে মৌলভীবাজার কালেক্টরেট স্কুলের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি

মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রথম শিক্ষার্থী শেখ শামসুজ্জামানের অভিভাবক শিক্ষক দিবসে শিক্ষকদের উদ্দেশ্যে আবেগঘন চিঠি লিখেছেন।

প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তির নতুন পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়

শিশুদের ওপর চাপ ও কোচিং বাণিজ্য এড়াতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তির পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়।

‘সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে হলে আগে অভিভাবকদেরই মোবাইল থেকে দূরে থাকতে হবে’ – ইস্রাফিল আলম

মতলব উত্তরের আবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি শিক্ষা অফিসার মো. আনিসুর রহমান।

কেএফটি কলেজিয়েট স্কুলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস

উৎসবমুখর পরিবেশে কেএফটি কলেজিয়েট স্কুলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।

নতুন স্বপ্নে সুজাতপুর ডিগ্রি কলেজে নবীনদের বরণ

মতলব উত্তরের ঐতিহ্যবাহী সুজাতপুর ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত। শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ার আহ্বান।

নটর ডেম কলেজ একাদশ শ্রেণি ভর্তি ফলাফল ২০২৬

নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ। আজ শুরু হচ্ছে মৌখিক পরীক্ষা, চূড়ান্ত ফলাফল কাল মঙ্গলবার প্রকাশ করা হবে।

এসএসসির পুনর্নিরীক্ষণে রেকর্ড সংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন, অতীতের সব রেকর্ড ভাঙল এবার

এসএসসির পুনর্নিরীক্ষণের ফলাফলে দেশের ১১টি বোর্ডে ৫৬ হাজার ২৫৯ জন শিক্ষার্থীর নম্বর পরিবর্তিত হয়েছে, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

Search