বিনোদন

চার্টার্ড বিমানকে ‘খেলনা’ বলে কটাক্ষ, নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি টাকার মানহানির মামলা

বিনোদনের ডেস্ক: চার্টার্ড বিমানকে ‘খেলনা’ বলে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করায় আইনি বিপাকে পড়েছেন বলিউডের জনপ্রিয় ডান্সার ও অভিনেত্রী নোরা ফাতেহি। বিমান সংস্থার মানহানি ও ব্যবসায়িক ক্ষতিসাধনের অভিযোগে ভারতের আহমেদাবাদের গান্ধীনগর আদালতে নোরার বিরুদ্ধে ৩ কোটি টাকার সিভিল মানহানির মামলা দায়ের করেছে বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা ‘ডুন্স অ্যাভিয়েশন’।

ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী এই তথ্য জানা গেছে।

ঘটনাটি ঘটেছিল গত বছরের ডিসেম্বরে। মুম্বাই থেকে জয়পুর যাওয়ার পথে একটি সেসনা সাইটেশন সিজে-২ বিমানে ওঠার সময় নোরা ফাতেহি কিছু ভিডিও ধারণ করেন। পরবর্তীতে প্রায় ৪ কোটি ৭০ লাখ অনুসারী সমৃদ্ধ নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ভিডিও শেয়ার করেন তিনি। সেখানে তিনি বিমানটিকে একটি ‘খেলনা’ বা ‘লেগো বিমান’-এর সঙ্গে তুলনা করে আপত্তিকর মন্তব্য করেন।

বিমান পরিষেবা প্রদানকারী সংস্থাটির দাবি, নোরা ফাতেহির এই দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন মন্তব্যের কারণে বাজারে তাদের বাণিজ্যিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে এবং আর্থিক ক্ষতি সাধিত হয়েছে। সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, বিমানটি এভিয়েশন খাতের অত্যন্ত মানসম্মত ও নিরাপদ একটি উড়োজাহাজ।

এই মানহানির ঘটনায় গত এপ্রিলে গান্ধীনগরের একটি আদালতে মামলাটি দায়ের করে প্রতিষ্ঠানটি। আগামী ২৫ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, ‘দিলবার’ ও ‘ও সাকি সাকি’র মতো জনপ্রিয় আইটেম গানের সুবাদে খ্যাতির চূড়ায় পৌঁছানো নোরা ফাতেহি এর আগেও নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। সম্প্রতি একটি কন্নড় গানের অশালীন কথার কারণে সমালোচনার মুখে পড়লেও ভাষা বুঝতে না পারার কারণ দেখিয়ে সেবার বিতর্ক এড়ানোর চেষ্টা করেছিলেন এই তারকা।

Related News

মুম্বাইয়ে বিক্ষোভের পর শরীরে চোটের চিহ্ন দেখালেন অভিনেত্রী জেন, আটক হন ইমরান খান

মুম্বাইয়ে সিজেপির বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার পর হাত-পায়ে আঘাতের চিহ্ন দেখালেন জেন মেরি খান। সাথে আটক হন অভিনেতা ইমরান খান ও লেখা ওয়াশিংটন। বিনোদন সংবাদ।

কাজের প্রস্তাবে শারীরিক সম্পর্কের শর্ত, মুখ খুললেন নীতি টেলর

দক্ষিণি সিনেমায় কাজের প্রস্তাবের আড়ালে শারীরিক সম্পর্কের শর্ত দেওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী নীতি টেলর। সাবেক প্রেমিকের হাতে নির্যাতনের অভিজ্ঞতাও জানিয়েছেন তিনি।

‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের ঘোষণা একতা কাপুরের

‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রযোজক একতা কাপুর। নতুন সিনেমায় কারা অভিনয় করবেন, বিদ্যা বালান ফিরবেন কি না—এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।

৩৪ বছর বয়সে মারা গেলেন ‘ব্রেকিং ব্যাড’ অভিনেতা আরজে মিটে

জনপ্রিয় সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করা আরজে মিটে ৩৪ বছর বয়সে মারা গেছেন। অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী মানুষের অধিকার নিয়ে কাজ করতেন তিনি।

আড়াই কোটি রুপির সিনেমার আয় ৫৯ কোটি, বক্স অফিসে চমক ‘প্রেমাদা ওরালি’র

মাত্র আড়াই কোটি রুপি বাজেটে নির্মিত কন্নড় সিনেমা ‘প্রেমাদা ওরালি’ মুক্তির ১৮ দিনে ভারতে প্রায় ৫৯ কোটি রুপি নেট আয় করেছে। ব্যতিক্রমী প্রচার ও দর্শকের ইতিবাচক সাড়া সিনেমাটির সাফল্যে ভূমিকা রেখেছে।

‘গেম অব থ্রোনস’, বডি ডাবল ও হলিউডের ক্ষমতার রাজনীতি

ক্যারিয়ারের শুরুর দিকে কাজ পেতে অস্বস্তিকর পরিস্থিতি মেনে নেওয়া, ‘গেম অব থ্রোনস’-এ বডি ডাবল ব্যবহারের সিদ্ধান্ত এবং হলিউডের ক্ষমতার রাজনীতি নিয়ে কথা বলেছেন লিনা হেডি।

দীর্ঘ ৬ বছর পর অভিনয়ে ফিরছেন বিপাশা বসু, কাজ করছেন হংসল মেহতার ওটিটি সিরিজে

দীর্ঘ ছয় বছর পর ওটিটি সিরিজের মাধ্যমে অভিনয়ে ফিরছেন বলিউড তারকা বিপাশা বসু। হংসল মেহতা পরিচালিত প্রাইম ভিডিওর এই সিরিজে আছেন সানি কৌশলও। বিনোদন সংবাদ।

কাস্টিং কাউচ ও সাবেক প্রেমিকের নির্যাতন নিয়ে মুখ খুললেন নীতি টেলর

ক্যারিয়ারের শুরুর দিকে কাস্টিং কাউচের শিকার হওয়া এবং সাবেক প্রেমিকের হাতে শারীরিক নির্যাতনের অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী নীতি টেলর।

Search