মুম্বাইয়ে বিক্ষোভের পর শরীরে চোটের চিহ্ন দেখালেন অভিনেত্রী জেন, আটক হন ইমরান খান
মুম্বাইয়ে সিজেপির বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার পর হাত-পায়ে আঘাতের চিহ্ন দেখালেন জেন মেরি খান। সাথে আটক হন অভিনেতা ইমরান খান ও লেখা ওয়াশিংটন। বিনোদন সংবাদ।
বিনোদনের ডেস্ক: টলিউডের আলোচিত নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার দাম্পত্য জীবন নিয়ে দীর্ঘ দিন ধরে নানা গুঞ্জন চলছে। এর মধ্যেই নিজের জীবনে কোনো ‘স্টেবল পার্টনারশিপ’ বা স্থায়ী সঙ্গীর অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন সৃজিত। তাঁর এই বক্তব্যের পর থেকেই মিথিলার সঙ্গে তাঁর বর্তমান সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
সম্প্রতি পশ্চিমবঙ্গের জনপ্রিয় টকশো ‘স্ট্রেইট আপ উইথ শ্রী’-তে অতিথি হিসেবে হাজির হয়ে নিজের অতীত সম্পর্ক, সাবেক প্রেমিকাদের সঙ্গে বর্তমান যোগাযোগ এবং একাকিত্বের নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেন সৃজিত। অনুষ্ঠান চলাকালীন এক প্রশ্নের জবাবে তিনি জানান, জীবনের এই পর্যায়ে এসে তিনি একজন স্থায়ী সঙ্গীর তীব্র অভাব অনুভব করছেন।
প্রায় ছয় বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সৃজিত ও মিথিলা। তবে পেশাগত ব্যস্ততা ও ভৌগোলিক দূরত্বের কারণে তাদের দীর্ঘদিন ধরে একসঙ্গে এক ছাদের নিচে না থাকা নিয়ে টলিউড ও ঢালিউডে নানা আলোচনা রয়েছে। এর আগেও একাধিকবার তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। এবার সরাসরি মিথিলার নাম উল্লেখ না করলেও সৃজিতের এই মন্তব্য সেই পুরনো গুঞ্জনকে পুনরায় উসকে দিয়েছে। যদিও এ বিষয়ে সৃজিত কিংবা মিথিলা কেউই আনুষ্ঠানিকভাবে নতুন করে কোনো মন্তব্য বা ঘোষণা দেননি।
টকশোতে নিজের অতীত সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে সৃজিত জানান, সাবেক প্রেমিকাদের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ সৌহার্দ্যপূর্ণ। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে গেলেও তাঁদের সঙ্গে এখনও তাঁর সুসম্পর্ক ও ভালো যোগাযোগ রয়েছে বলে জানান তিনি।
এছাড়া অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে সৃজিত জানান, একসময়ে সুস্মিতা তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তবে তাঁদের মধ্যে সুনির্দিষ্ট কোনো প্রেমের সম্পর্ক ছিল কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সব সম্পর্কের নির্দিষ্ট কোনো লেবেল বা তকমা থাকে না। সময়ের পালাবদলে তাঁদের সেই ঘনিষ্ঠতা কিছুটা কমে গেলেও তাঁরা এখনও একে অপরের শুভাকাঙ্ক্ষী। জীবনের এই যাত্রাকে একটি ট্রেনের সঙ্গে তুলনা করে সৃজিত বলেন, জীবন একটি যাত্রার মতো, অনেকে কয়েকটি স্টেশন পর ট্রেন থেকে নেমে যায়। সুস্মিতাও হয়তো অন্য কোনো ট্রেনে উঠেছেন।
মুম্বাইয়ে সিজেপির বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার পর হাত-পায়ে আঘাতের চিহ্ন দেখালেন জেন মেরি খান। সাথে আটক হন অভিনেতা ইমরান খান ও লেখা ওয়াশিংটন। বিনোদন সংবাদ।
দক্ষিণি সিনেমায় কাজের প্রস্তাবের আড়ালে শারীরিক সম্পর্কের শর্ত দেওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী নীতি টেলর। সাবেক প্রেমিকের হাতে নির্যাতনের অভিজ্ঞতাও জানিয়েছেন তিনি।
‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রযোজক একতা কাপুর। নতুন সিনেমায় কারা অভিনয় করবেন, বিদ্যা বালান ফিরবেন কি না—এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।
জনপ্রিয় সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করা আরজে মিটে ৩৪ বছর বয়সে মারা গেছেন। অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী মানুষের অধিকার নিয়ে কাজ করতেন তিনি।
মাত্র আড়াই কোটি রুপি বাজেটে নির্মিত কন্নড় সিনেমা ‘প্রেমাদা ওরালি’ মুক্তির ১৮ দিনে ভারতে প্রায় ৫৯ কোটি রুপি নেট আয় করেছে। ব্যতিক্রমী প্রচার ও দর্শকের ইতিবাচক সাড়া সিনেমাটির সাফল্যে ভূমিকা রেখেছে।
ক্যারিয়ারের শুরুর দিকে কাজ পেতে অস্বস্তিকর পরিস্থিতি মেনে নেওয়া, ‘গেম অব থ্রোনস’-এ বডি ডাবল ব্যবহারের সিদ্ধান্ত এবং হলিউডের ক্ষমতার রাজনীতি নিয়ে কথা বলেছেন লিনা হেডি।
দীর্ঘ ছয় বছর পর ওটিটি সিরিজের মাধ্যমে অভিনয়ে ফিরছেন বলিউড তারকা বিপাশা বসু। হংসল মেহতা পরিচালিত প্রাইম ভিডিওর এই সিরিজে আছেন সানি কৌশলও। বিনোদন সংবাদ।
ক্যারিয়ারের শুরুর দিকে কাস্টিং কাউচের শিকার হওয়া এবং সাবেক প্রেমিকের হাতে শারীরিক নির্যাতনের অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী নীতি টেলর।
