স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী
চাকরিজীবী স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি বা একই জায়গায় রাখার চেষ্টা করা হচ্ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ঢাকা: চলতি মাসের শেষ সপ্তাহ এবং আগামী মাসের প্রথম সপ্তাহে দেশে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ হতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। এ বিষয়ে দেশের সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘আত্মহত্যা প্রতিরোধ দিবস’-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশঙ্কার কথা জানান।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার খুব শীঘ্রই ৩ মাসব্যাপী একটি বিশেষ ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে। ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর হার উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, ডেঙ্গুর চিকিৎসাসেবা আরও উন্নত করতে দেশের ৩০০ জন চিকিৎসককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া ডেঙ্গু রোগী বৃদ্ধির সম্ভাব্য ঝুঁকি মাথায় রেখে হাসপাতালে পর্যাপ্ত বেড, স্যালাইন ও প্রয়োজনীয় টেস্ট কিট পর্যাপ্ত পরিমাণে মজুদ রাখা হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ‘আত্মহত্যা প্রতিরোধ’ প্রসঙ্গে এম এ মুহিত বলেন, মানসিক স্বাস্থ্যের প্রতি পর্যাপ্ত গুরুত্ব না দেওয়ায় সমাজে আত্মহত্যার হার দিন দিন বাড়ছে। বিশেষ করে কিশোর-কিশোরীদের মধ্যে আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনা ঘটলে তা ধামাচাপা দেওয়ার প্রবণতা দেখা যায়, যা অত্যন্ত উদ্বেগজনক। এই ধরনের প্রবণতা রোধে সরকার মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।
চাকরিজীবী স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি বা একই জায়গায় রাখার চেষ্টা করা হচ্ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ছবি ছাড়া বায়োমেট্রিক বৈশিষ্ট্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরির পদক্ষেপ নেওয়ার রিট রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বহাল থাকছে ছবি বাধ্যতামূলক করার বিধান।
অহেতুক নাম পরিবর্তন না করে ১৬ ডিসেম্বরে থার্ড টার্মিনাল আংশিক চালুর ঘোষণা বিমান পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের। পরিচালনায় চুক্তি জাপানের সঙ্গে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদে নতুন ৫টি স্থায়ী কমিটি গঠন ও ২টির সদস্য পদ পুনর্গঠন। চিফ হুইপের প্রস্তাবে কণ্ঠভোটে পাস।
দেশব্যাপী হারানো ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান শুরুর সিদ্ধান্ত। প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবে র্যাব। তথ্যদাতার পরিচয় গোপনের ঘোষণা।
রাজধানীসহ দেশে শিশু নিখোঁজ ও গুমের ঘটনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। নিখোঁজ শিশুদের সন্ধানে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি।
হাইকোর্টে একাধিক রিট করে তথ্য গোপনের অভিযোগে রিটকারী ও আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।
জাতীয় সংসদে তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে আলোচনা। প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের বক্তব্যে ডেপুটি স্পিকারের অসন্তোষ প্রকাশ।
