স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী
চাকরিজীবী স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি বা একই জায়গায় রাখার চেষ্টা করা হচ্ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ঢাকা: মহাসড়কে স্লিপার (শয়নকক্ষ বিশিষ্ট) বাস চালানোর অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেবল বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) যেসব বাস চলাচলের আনুষ্ঠানিক অনুমতি বা রুট পারমিট দিয়েছে, কেবল সেই গাড়িগুলোই রাস্তায় চলাচল করতে পারবে।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে বিআরটিএ-এর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। শুনানি শেষে তিনি গণমাধ্যমকে জানান, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন মহাসড়কে স্লিপার বাস চলাচলের অনুমতি চেয়ে আদালতে একটি আবেদন করেছিল।
আইনজীবী আদালতকে জানান, সড়ক পরিবহণ আইন, ২০১৮-এর ধারা ৪০-এ যানের টেকনিক্যাল স্পেসিফিকেশন বা কারিগরি বৈশিষ্ট্যর কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। কেউ যদি এই টেকনিক্যাল স্পেসিফিকেশন লঙ্ঘন করেন, তবে তা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ (সেকশন ৮০ ও ৮৪)। এই অপরাধের জন্য সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড এবং ৩ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। এছাড়া একই আইনের ধারা ২৮ অনুযায়ী, বৈধ রুট পারমিট ছাড়া কোনো গাড়ি রাস্তায় চলাচল করতে পারবে না।
আইনজীবী মো. রাফিউল ইসলাম আরও বলেন, “আদালত বলেছেন, শুধুমাত্র বিআরটিএ যেসব বাস চলাচলে পারমিশন দিয়েছে, কেবল সেইগুলোই রাস্তায় চলাচল করবে। আর স্লিপার বাস চালানোর তো কোনো পারমিশন নেই। হাইকোর্ট থেকেও এর কোনো অনুমতি দেওয়া হয়নি।” আদালতের এই আদেশের ফলে মহাসড়কে স্লিপার বাস চলাচলের আইনি সুযোগ আপাতত থাকছে না।
চাকরিজীবী স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি বা একই জায়গায় রাখার চেষ্টা করা হচ্ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
চলতি মাসের শেষ ও আগামী মাসের প্রথম সপ্তাহে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ হতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত।
ছবি ছাড়া বায়োমেট্রিক বৈশিষ্ট্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরির পদক্ষেপ নেওয়ার রিট রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বহাল থাকছে ছবি বাধ্যতামূলক করার বিধান।
অহেতুক নাম পরিবর্তন না করে ১৬ ডিসেম্বরে থার্ড টার্মিনাল আংশিক চালুর ঘোষণা বিমান পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের। পরিচালনায় চুক্তি জাপানের সঙ্গে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদে নতুন ৫টি স্থায়ী কমিটি গঠন ও ২টির সদস্য পদ পুনর্গঠন। চিফ হুইপের প্রস্তাবে কণ্ঠভোটে পাস।
দেশব্যাপী হারানো ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান শুরুর সিদ্ধান্ত। প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবে র্যাব। তথ্যদাতার পরিচয় গোপনের ঘোষণা।
রাজধানীসহ দেশে শিশু নিখোঁজ ও গুমের ঘটনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। নিখোঁজ শিশুদের সন্ধানে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি।
হাইকোর্টে একাধিক রিট করে তথ্য গোপনের অভিযোগে রিটকারী ও আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।
