জাতীয়

ছবি ছাড়া এনআইডি তৈরির রুল খারিজ হাইকোর্টের

ঢাকা: ছবি ছাড়া কেবল বায়োমেট্রিক বৈশিষ্ট্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চেয়ে জারি করা রিটের রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র তৈরির কোনো সুযোগ থাকছে না।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ ওমর শরীফ ও ইলিয়াছ আলী মন্ডল। অন্যদিকে, নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী। রায় ঘোষণার পর ইসি আইনজীবী কামাল হোসেন মিয়াজী বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত রুলটি খারিজ করায় ছবি ছাড়া এনআইডি দেওয়ার সুযোগ আর রইল না।

ইসলামী শরিয়াহ অনুযায়ী পর্দা করেন—এমন দাবি জানিয়ে রাজধানীর শাহজাহানপুর শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা ২০২২ সালে হাইকোর্টে রিটটি দায়ের করেছিলেন। রিটের পক্ষে তার স্বামী মুহম্মদ আরিফুর রহমানকে অথরিটি দেওয়া হয়েছিল।

এর আগে ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন সুমাইয়া আহমাদ মুনা। আবেদনে তিনি উল্লেখ করেন, তিনি একজন পর্দানশীন মুসলিম নারী এবং শরিয়াহর বিধান অনুযায়ী ছবি তোলা থেকে বিরত থাকেন। ছবি না থাকায় তিনি জাতীয় পরিচয়পত্র পাননি এবং বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন—এই যুক্তিতে ছবি ছাড়া বিকল্প পদ্ধতিতে এনআইডি পাওয়ার আবেদন জানান তিনি। ইসি ওই আবেদন নিষ্পত্তি না করায় তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।

পরে ওই বছরের ৬ মার্চ প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট একটি রুল জারি করেছিলেন। রুলে ছবি ছাড়া বিকল্প উপায়ে বায়োমেট্রিক বৈশিষ্ট্য ব্যবহার করে এনআইডি তৈরিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছিল।

দীর্ঘ শুনানি শেষে আজ আদালত রুলটি খারিজ করে দেন। এর ফলে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র চালুর দাবিটি আইনিভাবে নাকচ হয়ে গেল।

মামলার শুনানিকালে রাষ্ট্রপক্ষ থেকে আবেদনটির সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। যুক্তি দেওয়া হয় যে, ব্যাংক হিসাব খোলা কিংবা হজ পালনসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে ছবি ও পরিচয় যাচাই অত্যন্ত জরুরি। ছবি ছাড়া পরিচয় শনাক্ত করতে গেলে জালিয়াতি বা বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে, যা জাতীয় নিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ। সব দিক বিবেচনা করে আদালত রিট আবেদনটি খারিজের রায় দেন।

Related News

খুতবায় অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর, ইমামদের সম্মানী ভাতা শুরু

সমাজ থেকে দুর্নীতি ও অপরাধ দূরীকরণে জুমার খুতবায় ভূমিকা রাখার আহ্বান ধর্মমন্ত্রী কায়কোবাদের। ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি সম্মানী কাঠামোর বিস্তারিত প্রকাশ।

পর্যটন খাতকে বিশ্বমানে নিতে কুয়াকাটায় বিমান মন্ত্রী, একগুচ্ছ ঘোষণা।

কুয়াকাটায় পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। পটুয়াখালী বিমানবন্দর চালু ও বিশ্বমানের স্মার্ট ট্যুরিজম জোন গড়ার একগুচ্ছ ঘোষণা।

ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ জরুরি: প্রতিমন্ত্রী বারী

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশের লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্য দিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।

অবৈধ মোবাইল ফোন ও রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি ও এমএফএস জালিয়াতি বন্ধে ১ জানুয়ারি থেকে দুই ধাপে চালু হচ্ছে এনইআইআর প্রযুক্তি।

জাতীয় নিরাপদ সড়ক দিবসে সারাদেশে ২৭৬ জন দক্ষ ও পেশাদার চালককে সম্মাননা দিচ্ছে সরকার

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে দেশের ২৭৬ জন দক্ষ চালককে সম্মাননা দেওয়ার পাশাপাশি চক্ষু পরীক্ষা ও সচেতনতামূলক কর্মসূচি নিয়েছে সড়ক বিভাগ।

৫৯২ কোটি টাকায় খনন হবে তিতাসের দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

তিতাস গ্যাসক্ষেত্রে ৫৯২ কোটি টাকায় দুটি নতুন কূপ খনন প্রকল্প একনেকে উঠছে। জাতীয় গ্রিডে দৈনিক যুক্ত হবে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস।

মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও বৈশ্বিক সংকটে জ্বালানি খাত অর্থনীতির কেন্দ্রবিন্দু: অর্থমন্ত্রী

ফিকি-র আলোচনা সভায় দেশের জ্বালানি খাত, সৌর বিদ্যুৎ ও এনবিআর সংস্কার নিয়ে ফোরেন ইনভেস্টরদের সামনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিলেন অর্থ মন্ত্রী।

জনগণের প্রত্যাশার পরিপন্থী কাজ করলে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী |

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ ও পরিস্থিতি নিয়ে ঝিনাইদহে প্রতিক্রিয়া জানালেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

Search