সারাদেশ

কক্সবাজারে পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ: আসামির যাবজ্জীবন

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ঘরে ঢুকে দলবদ্ধভাবে ধর্ষণ ও লুটের ঘটনায় দায়ের করা মামলায় পারভেজ মো. আবুল কালাম নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মামলার অন্য একটি ধারায় তাকে পৃথকভাবে আরও ১০ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু হানিফ এই রায় ঘোষণা করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) তাওহীদুল আনোয়ার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত পারভেজ মো. আবুল কালাম চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৬ নম্বর ওয়ার্ডের মেহের আলীর ছেলে।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলী (পিপি) তাওহীদুল আনোয়ার মামলার বিবরণে জানান, বিগত ২০২৫ সালের ১৫ জুলাই রাতে চকরিয়া থানায় কর্মরত এক পুলিশ সদস্যের বাড়িতে হানা দেয় পারভেজসহ কতিপয় দুর্বৃত্ত। এ সময় তারা বাড়িতে ব্যাপক ভাঙচুর ও মালামাল লুটপাট করার পর ওই পুলিশ সদস্যের স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। এই ন্যক্কারজনক ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে আদালতের সোপর্দ করে।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ, আইনি প্রক্রিয়া ও যুক্তিতর্ক শুনানি শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন। পিপি জানান, রায়ে দণ্ডপ্রাপ্ত আসামির সব সাজা একসঙ্গে কার্যকর হবে। আদালতের এমন রায়ে সন্তোষ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল।

Related News

রাজধানীতে ডিএমপির ট্রাফিক অভিযান: একদিনে ২ হাজার ২৬৮ মামলা, ডাম্পিং৪৮৬ গাড়ি

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে একদিনে ২ হাজার ২৬৮টি মামলা করেছে ডিএমপি। এ সময় ডাম্পিং করা হয়েছে ৪৮৬টি গাড়ি।

রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধ সার মজুত

রাজশাহীর গোদাগাড়ীতে অনুমোদিত সীমার অতিরিক্ত সার মজুত রাখার অভিযোগে সার ডিলার সোলাইমান পাটোয়ারীকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রামে গ্যারেজ মালিককে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি, গাড়ি শনাক্ত

চট্টগ্রামের পাঁচলাইশ থেকে গ্যারেজ মালিক মো. হেলাল উদ্দিনকে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। গাড়ি শনাক্ত করেছে পুলিশ, উদ্ধার অভিযান অব্যাহত।

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা ‘ডলার’ গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাজনৈতিক মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা এ বি এম রাশেদুল হাসান ওরফে ‘ডলার’-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার

বরিশাল নগরের নতুন বাজার এলাকার ময়লার স্তূপ থেকে প্লাস্টিকের বাটিবন্দী এক ছেলে ও এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

নেত্রকোনায় চা খাওয়ার কথা বলায় মানসিক ভারসাম্যহীন ছেলের কোপে বাবা খুন

নেত্রকোনার মদনে ফজরের নামাজ শেষে চা খাওয়ার কথা বলায় মানসিক ভারসাম্যহীন ছেলের বটির কোপে এলাহি মিয়া নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

কক্সবাজারে নির্যাতিত কিশোর-কিশোরীদের সুরক্ষায় বহুপক্ষীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

কক্সবাজারে যৌন নিপীড়ন ও জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার কিশোর-কিশোরীদের সুরক্ষাসেবা সহজলভ্য করতে জাগো ফাউন্ডেশন ও ইউনিসেফের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম বন্দর থেকে ৩ কোটি টাকার কাপড়ের কনটেইনার গায়েব

চট্টগ্রাম বন্দর থেকে জালিয়াতির মাধ্যমে ৩ কোটি টাকার কাপড়ের কনটেইনার চুরির ঘটনায় জড়িত দুই জেটি সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় বন্দরজুড়ে তোলপাড়।

Search