৪ ডিসেম্বর মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত
২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আগামী ৪ ডিসেম্বর নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
ক্যাম্পাস: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের একটি কনসার্ট চলাকালে স্টেজে বসা নিয়ে সংগঠনের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কনসার্ট চলাকালীন স্টেজে বসা নিয়ে জবি শাখা ছাত্রদলের ২ নম্বর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি ও ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সর্দারের অনুসারীদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও পরবর্তীতে সামাজিক বিজ্ঞান ভবনের সামনে সংঘর্ষে রূপ নেয়।
এই ঘটনায় গণিত বিভাগের শিক্ষার্থী তানজিল আহমেদ মিথিল, কেমিস্ট্রি বিভাগের শাওন ও মনির আহত হন। ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কামাল হোসেন জানান, আহত তিনজনের মধ্যে দু’জনের মাথায় আঘাত রয়েছে এবং একজনকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার জানান, জুনিয়র ও সিনিয়রদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে হাতাহাতির ঘটনা ঘটেছিল, যা পরে তাঁরা নিজেরাই মিটমাট করে নিয়েছেন। তবে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান এ বিষয়ে জানান, ঘটনাটি তাঁর জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আগামী ৪ ডিসেম্বর নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
নোয়াখালীর হাতিয়ায় জোড়খালী উচ্চবিদ্যালয়ে শ্রেণিকক্ষে হঠাৎ ঝাঁজালো গন্ধে ১৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে ১৩ জনকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনবরত ট্যাগ দিয়ে হয়রানি করার অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী।
১৯ বছরের মধ্যে সর্বনিম্ন ৬২.২৫ শতাংশ পাসের হারে প্রকাশিত হলো এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফল। ফেল করেছে প্রায় পৌনে ৭ লাখ শিক্ষার্থী।
প্রবাসীদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি প্রোগ্রামে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।
দিনাজপুরের ফুলবাড়ীতে ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭২টিতেই প্রধান শিক্ষক নেই। পাশাপাশি ৮০টিতে নৈশপ্রহরী না থাকায় অরক্ষিত হয়ে পড়েছে বিদ্যালয়গুলো।
২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ-পদোন্নতি দুর্নীতির তদন্তে অবসরপ্রাপ্ত জেলা জজ মো. সাইফুজ্জামান হিরোকে দিয়ে কমিটি গঠন।
ঝিনাইদহের শৈলকুপায় পুটিমারি আউলিয়া মাদ্রাসায় রাতের বেলা নাইটগার্ড নিয়োগ পরীক্ষা নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ। পুলিশ সুপার ও ডিজির প্রতিনিধিকে উদ্ধার করেছে।
