রাফিনিয়ার হ্যাটট্রিক, কানসেলোর জোড়া গোল বার্সার ৭-২ গোল উৎসব
রাফিনিয়ার হ্যাটট্রিক ও জোয়াও কানসেলোর জোড়া গোলে রাসিং সান্তান্দারকে ৭-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। লা লিগায় টানা ছয় ম্যাচ জিতে দারুণ শুরু করেছে হানসি ফ্লিকের দল।
ক্রীড়া: লিওনেল মেসির আগমনের পর থেকেই শিরোপা জয়ের ধারায় রয়েছে ইন্টার মায়ামি। এবার সেই শোকেসে যুক্ত হলো আরও একটি ট্রফি। ক্লাবটির জার্সিতে মেসির ১০০তম গোলের দিনে মেক্সিকোর লিগা এমএক্স চ্যাম্পিয়ন ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে ক্যাম্পেওনেস কাপ জিতেছে মায়ামি।
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ও মেক্সিকোর লিগা এমএক্সের চ্যাম্পিয়নদের মধ্যকার এই ম্যাচ অনুষ্ঠিত হয় ইন্টার মায়ামির ঘরের মাঠ নু স্টেডিয়ামে। বল দখলে কিছুটা এগিয়ে থাকলেও আক্রমণে স্বাগতিকদের বেশ চাপে রেখেছিল ক্রুজ আজুল। তবে গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় মেক্সিকান ক্লাবটি। বিপরীতে মেসি ও ক্যাসেমিরোর গোলে জয় নিশ্চিত করে মায়ামি।
ম্যাচের ২৪তম মিনিটে লুইস সুয়ারেজের ক্রস থেকে হেডে গোল করেন মেসি। ইন্টার মায়ামির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১৫ ম্যাচে এটি ছিল তাঁর ১০০তম গোল।
মায়ামির হয়ে মেসির প্রথম গোলটিও এসেছিল ক্রুজ আজুলের বিপক্ষে। ২০২৩ সালের জুলাইয়ে ক্লাবটির হয়ে অভিষেক ম্যাচে যোগ করা সময়ে ফ্রি-কিক থেকে গোল করে মেক্সিকান দলটির বিপক্ষে ২-১ ব্যবধানে জয় এনে দিয়েছিলেন আর্জেন্টাইন তারকা।
দুই বছর পর একই প্রতিপক্ষের বিপক্ষে আবারও গোল করে মেসি পূর্ণ করলেন মায়ামির জার্সিতে গোলের সেঞ্চুরি।
দ্বিতীয়ার্ধেও গোলের জন্য মরিয়া ছিল ক্রুজ আজুল। তবে মায়ামির রক্ষণ ভেদ করতে পারেনি তারা। উল্টো ম্যাচের ৮১তম মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ক্যাসেমিরো।
ব্রাজিলিয়ান মিডফিল্ডারের জন্য এটিও ছিল দারুণ এক গোলের ধারাবাহিকতা। শেষ পাঁচ ম্যাচে এটি তাঁর চতুর্থ গোল। চারটি গোলই এসেছে হেড থেকে। এর আগে সিএফ মন্ট্রিয়েল, আটলান্টা ইউনাইটেড ও শিকাগোর বিপক্ষেও টানা তিন ম্যাচে গোল করেছিলেন ক্যাসেমিরো।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।
মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটির সাফল্যের তালিকায় একের পর এক শিরোপা যুক্ত হয়েছে। ২০২৩ সালে লিগস কাপ জয়ের পর ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড এবং ২০২৫ সালে এমএলএস কাপ জেতে মায়ামি।
এবার সেই তালিকায় যুক্ত হলো ক্যাম্পেওনেস কাপ। ফলে মেসির মায়ামি অধ্যায়ের তিন বছরের মধ্যে ক্লাবটির ট্রফি সংখ্যা দাঁড়াল চারটিতে।
রাফিনিয়ার হ্যাটট্রিক ও জোয়াও কানসেলোর জোড়া গোলে রাসিং সান্তান্দারকে ৭-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। লা লিগায় টানা ছয় ম্যাচ জিতে দারুণ শুরু করেছে হানসি ফ্লিকের দল।
নতুন মৌসুমে গোলের সামনে বারবার ব্যর্থ হচ্ছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। এলচের বিপক্ষে হতাশার পর সামনে মাদ্রিদ ডার্বি।
২০১২ সালে লিওনেল মেসিকে দলে নিতে ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল ইন্টার মিলান—এমন দাবি করেছেন সাবেক সভাপতি মাসিমো মোরাত্তি। মেসি সেই প্রস্তাব খুলেও দেখেননি বলে জানান তিনি।
ওল্ড ট্র্যাফোর্ডে দুই গোলে এগিয়ে থেকেও ব্রাইটনের কাছে ৩-২ গোলে হেরে কারাবাও কাপ থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। হারে কোচ মাইকেল ক্যারিকের ওপর চাপ আরও বেড়েছে।
লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে চুক্তি নবায়ন করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। নতুন চুক্তি অনুযায়ী ২০৩২ সাল পর্যন্ত স্পেন জাতীয় দলের কোচ থাকবেন তিনি।
শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে ওয়ানডে ক্রিকেটের দীর্ঘতম ক্যারিয়ারের রেকর্ড গড়েছেন জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে তাঁর ক্যারিয়ার ২২ বছর ১৪৮ দিনে পৌঁছায়।
বিপিএলের ১১তম ও ১২তম আসর ঘিরে ফিক্সিং ও দুর্নীতির অভিযোগে মো. আব্দুল কাইয়ুম রাশেদ ও মো. আমিন খানকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিসিবি।
ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে গোল ও অ্যাসিস্টে অবদান রাখার পর লিওনেল মেসির ব্যালন ডি’অর জয়ের পক্ষে নিজের অবস্থান জানিয়েছেন ডেভিড বেকহ্যাম।
