জাতীয়

জাতীয় গুণী শিক্ষক সম্মাননা পাবেন ১০০ জন

ঢাকা: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। দীর্ঘদিন ধরে ১২ জন শিক্ষককে এ সম্মাননা দেওয়া হলেও এবার প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত বিভিন্ন স্তরের ১০০ জন শিক্ষককে জাতীয়ভাবে সম্মানিত করা হবে।

আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষকদের হাতে এ সম্মাননা তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিশ্ব শিক্ষক দিবস উদ্‌যাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ তথ্য জানান প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন।

ড. মাহদী আমিন বলেন, দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ে মাত্র ১২ জন শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা দেওয়া হতো। এবার প্রথমবারের মতো এর পরিধি বাড়িয়ে ১০০ জনে উন্নীত করা হচ্ছে। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সব স্তরের শিক্ষককে এ সম্মাননার আওতায় আনা হবে।

তিনি জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি মাধ্যমিক পর্যায়ের সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষকেরাও বিবেচিত হবেন। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ বিষয়ের শিক্ষকদের পাশাপাশি চিকিৎসা, কৃষি, প্রকৌশল ও বিজ্ঞানসহ বিভিন্ন বিশেষায়িত শাখার শিক্ষকদেরও সম্মাননার জন্য নির্বাচন করা হবে।

শিক্ষা উপদেষ্টা জানান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাওয়া শিক্ষকদের তালিকা যাচাই-বাছাই করা হচ্ছে। জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এসব তালিকা পর্যালোচনা করে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।

ভবিষ্যৎ প্রজন্ম গঠনে নিবেদিত শিক্ষকদের সামাজিক মর্যাদা ও স্বীকৃতি আরও সুদৃঢ় করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আগামী ৫ অক্টোবরের কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে নির্বাচিত শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেবেন বলে আশা প্রকাশ করেন শিক্ষা উপদেষ্টা।

বিশ্ব শিক্ষক দিবস উদ্‌যাপন উপলক্ষে অনুষ্ঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related News

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন কবির

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে ৩০টি কর্মসূচি ও ১১টি দেশের সঙ্গে বৈঠক হয়েছে।

মানবতাবিরোধী মামলার সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষ হতে পারে অক্টোবরের মধ্যে

শতাধিক গুম ও হত্যার অভিযোগে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের মানবতাবিরোধী মামলার সাক্ষ্য ও যুক্তিতর্ক অক্টোবরের মধ্যে শেষ হতে পারে বলে জানিয়েছে প্রসিকিউশন।

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে

দুই দেশের উচ্চপর্যায়ের সফর বাংলাদেশ ও চীনের সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

এমন সাইবার আইন করতে চাই, যাতে সমাজের সব মানুষ রক্ষা পায়

সবার মতামত নিয়ে এমন সাইবার সুরক্ষা আইন করতে চান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, যাতে সমাজের সব স্তরের মানুষ সুরক্ষা পায় এবং সাংবাদিকরা অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হন।

বাংলাদেশে লিভার প্রতিস্থাপনে কারিগরি সহায়তা দিতে চায় পাকিস্তান

বাংলাদেশি চিকিৎসকদের লিভার প্রতিস্থাপনে প্রশিক্ষণ এবং দেশে অস্ত্রোপচারে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানের গাম্বাত ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস।

জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে আজ সংবাদ সম্মেলন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ ও নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক তুলে ধরতে আজ সোমবার সংবাদ সম্মেলন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগের আহ্বান ছাত্র ফেডারেশন

আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার অভিযোগ এনে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। অবিলম্বে পরিস্থিতির উন্নতির আহ্বান জানানো হয়েছে।

সালমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে ৫৩৮ কোটি টাকা আত্মসাৎর মামলা

আইএফআইসি ব্যাংক থেকে ৫৩৮ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগে সালমান এফ রহমান, তাঁর ছেলে শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।

Search