একনেকে ১,২৭৬ কোটি টাকার ‘এফএসএসপি-২’ অনুমোদন; ব্যাংক খাতের সংস্কার ও সুরক্ষায় বড় প্রকল্প
ব্যাংক খাতের তদারকি ও সুরক্ষা বাড়াতে ১,২৭৬ কোটি টাকার ‘এফএসএসপি-২’ প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। ১৫,৮২৩ কোটি টাকার মোট ১৩টি প্রকল্প অনুমোদিত।
ঢাকা: বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ও বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধান মাইকেল মিলার। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরে ইইউর তিন সদস্যের একটি প্রতিনিধিদল আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও নিষ্ঠার প্রশংসা করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বিশেষ করে ৫ আগস্টের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকার প্রশংসা করেন তিনি।
বৈঠকে বাংলাদেশ পুলিশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, আধুনিক ও প্রযুক্তিনির্ভর পুলিশিং, তদন্ত ও ফরেনসিক সক্ষমতা উন্নয়ন, সাইবার অপরাধ প্রতিরোধ, তথ্য বিনিময় এবং আইনগত সহযোগিতা।
এ ছাড়া সন্ত্রাসবাদ ও মানবপাচার মোকাবিলা, ভুক্তভোগীর সুরক্ষা এবং জেন্ডার-সংবেদনশীল পুলিশিং নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশ পুলিশকে আধুনিক, পেশাদার, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব বাহিনী হিসেবে আরও সক্ষম করে তুলতে ইইউর কারিগরি সহায়তা ও দক্ষতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে বিশেষজ্ঞ বিনিময়, প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর এবং প্রাতিষ্ঠানিক পরামর্শের মাধ্যমে বাংলাদেশ পুলিশের টেকসই সক্ষমতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। ভবিষ্যতে বাংলাদেশ পুলিশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।
বৈঠকে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ব্যাংক খাতের তদারকি ও সুরক্ষা বাড়াতে ১,২৭৬ কোটি টাকার ‘এফএসএসপি-২’ প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। ১৫,৮২৩ কোটি টাকার মোট ১৩টি প্রকল্প অনুমোদিত।
শারদীয় দুর্গোৎসব ও বৌদ্ধ ধর্মীয় উৎসবে বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা ৫ দিনের ছুটি। বিস্তারিত পড়ুন ডেইলি শব্দমিছিলে।
সুপ্রিম কোর্ট ও বিচারাঙ্গনের কোথাও অনিয়ম, অনাচার বা দুর্নীতি চোখে পড়লে তা বস্তুনিষ্ঠভাবে সংবাদমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
বৈধ পাসপোর্ট, ভিসা ও বিমান টিকিট থাকার পরও প্রাপ্তবয়স্ক নারী যাত্রীদের বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্ট রুল জারি করেছেন। অভিযোগ সাত দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে প্রথম লাগেজ ১২ মিনিট এবং সর্বশেষ লাগেজ সর্বোচ্চ ৪০ মিনিটের মধ্যে দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। দেরি হলে অপারেটরকে জরিমানা দিতে হবে।
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন। জাতিসংঘ সফর নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা হয়।
দেশে এলপিজির কোনো সংকট নেই জানিয়ে সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে পারমাণবিক শক্তি সহযোগিতা চুক্তি হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সকালে একনেক সভা শুরু হয়েছে। সভা শেষে বিকেল ৩টায় বিস্তারিত ব্রিফ করবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকী।
