জাতীয়

ঢাকা মহানগরের যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ: প্রধানমন্ত্রীর

ঢাকা: ঢাকা মহানগরের দীর্ঘদিনের তীব্র যানজট নিরসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘ইনার সার্কুলার রিং রোড’ নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাকে সমন্বিতভাবে কাজ করে প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তিনি।

রোববার (৪ অক্টোবর ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে ইনার সার্কুলার রিং রোড নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভায় তিনি এই নির্দেশ দেন।

সভায় প্রধানমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে যৌথভাবে প্রকল্পের বিদ্যমান পরিকল্পনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করতে বলেন। প্রকল্প বাস্তবায়নের পথে যেসব জটিলতা বা প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলোকে দ্রুত চিহ্নিত করে দূর করার ওপর বিশেষ জোর দেন তিনি। একই সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের নির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রী।

পর্যালোচনা সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

Related News

ইউরোপীয় ইউনিয়নের কাছে বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: রাষ্ট্রদূত

বাংলাদেশ এখন আর দাতা-গ্রহীতার সম্পর্কের নয়, বরং কৌশলগত গুরুত্বের অংশীদার। বে অব বেঙ্গল কনভারসেশনে এমন মন্তব্য করেছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। জাতীয় সংবাদ।

আগামীকাল থেকে শুরু হচ্ছে সরকারি চাকরিজীবীদের নতুন পে ফিক্সেশন

নতুন বেতনকাঠামোতে সরকারি চাকরিজীবীদের পে ফিক্সেশন শুরু হচ্ছে আগামীকাল সোমবার থেকে। প্রক্রিয়া শেষে একসঙ্গে তিন মাসের বকেয়া বেতন পাবেন তারা। জাতীয় অর্থনীতি সংবাদ।

চট্টগ্রাম ওয়াসার নতুন চেয়ারম্যান আলহাজ্ব ইদরিস মিয়া – অভিজ্ঞতা, নেতৃত্ব ও জনসেবার এক দীর্ঘ পথ- আতাউর রহমান মিন্টু।

চট্টগ্রাম ওয়াসার নতুন চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়ার নেতৃত্ব, পূর্ব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিয়ে আতাউর রহমান মিন্টুর বিশদ বিশ্লেষণ।

বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক অবস্থা : আমির খসরু মাহমুদ চৌধুরী

ইউআইইউতে ‘ইকনথন ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনালে অর্থনীতি ও বৈশ্বিক চাপ নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাসভবনে সোলার প্যানেল স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান: শাহে আলম

গুলশানের বাসভবনে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংবাদ।

দিল্লির ভয় দেখিয়ে কোনো লাভ নেই : ভূমিমন্ত্রী

দিল্লির ইশারায় চলা ষড়যন্ত্রকারীদের বাংলার মাটিতে স্থান হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর বক্তব্য। জাতীয় সংবাদ।

খুচরা বাজারে প্রতিকেজি মাল্টা ৫২০ টাকা কেন?: বাণিজ্যমন্ত্রী

বাজারে মাল্টার অস্বাভাবিক দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত এলসি খুলে ফল আমদানির নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাণিজ্য পাতার বিশেষ সংবাদ।

ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে অংশ গ্রহণের ছবি প্রকাশ করলো প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের ৮১তম অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের অংশগ্রহণের ছবি প্রকাশ। জাতীয় সংবাদ।

Search