সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কাল পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ
২৩ বছরের খরা কাটিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে জাতীয় স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায়।
বিতর্ক ও নানা নাটকীয়তা পেছনে ফেলে আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফেরার প্রত্যাশায় আসন্ন মিনি নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের তারকা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। ভারতীয় সংবাদমাধ্যম ‘আজকাল’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, মুস্তাফিজুরের পাশাপাশি বাংলাদেশের আরও ৬ থেকে ৭ জন ক্রিকেটার আসন্ন আইপিএল মৌসুমের মিনি নিলামে দল পাওয়ার আশায় নিজেদের নাম তালিকাভুক্ত করেছেন।
এর আগে চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত নিলামে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে পরবর্তীতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনার পরিপ্রেক্ষিতে ফ্র্যাঞ্চাইজিটি তাঁকে দল থেকে ছেড়ে দিতে বাধ্য হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন সময়ে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্ক এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছিল। এমনকি নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু সরিয়ে নেওয়ার দাবিও জানিয়েছিল বাংলাদেশ, যার ধারাবাহিকতায় শেষ পর্যন্ত ওই বিশ্বকাপে অংশগ্রহণ থেকে বিরত ছিল টাইগাররা।
সেই পুরনো টানাপোড়েন কাটিয়ে এবার নতুন মৌসুমের মিনি নিলামকে সামনে রেখে আবারও আইপিএলের মঞ্চে ফেরার প্রস্তুতি নিচ্ছেন মুস্তাফিজুর। নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের কেন্দ্রে তিনি এবং বাংলাদেশের অন্যান্য ক্রিকেটাররা কতটা জায়গা করে নিতে পারেন, এখন সেটিই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
২৩ বছরের খরা কাটিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে জাতীয় স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায়।
ম্যাট হেনরির ৬ উইকেটের সুবাদে ভারতের বিপক্ষে ২৪৪ রানের বিশাল জয় পেয়েছে নিউজিল্যান্ড। উইল ইয়ং তুলে নিয়েছেন দুর্দান্ত সেঞ্চুরি।
পিটার শিলটনকে ছাড়িয়ে ইংল্যান্ডের হয়ে রেকর্ড ১২৬তম ম্যাচ খেললেন হ্যারি কেইন। ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ রাঢ়ীকান্দিতে মিনি ডিগবার খাসিকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইগার স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিংহ স্পোর্টিং ক্লাব।
হাঁটুর চোট কাটিয়ে নেশনস লিগে ইংল্যান্ডের বিপক্ষে রবিবারের ম্যাচে বার্সেলোনা তারকা লামিন ইয়ামালকে পাওয়ার ব্যাপারে আশাবাদী স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৭ হাজার টেস্ট রানের ইতিহাস গড়লেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।
তাওহিদ হৃদয়ের ৮২ ও মুশফিকের ৭ হাজার রানের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ড্র করল বাংলাদেশ। ১-০ ব্যবধানে সিরিজ জিতল ক্যারিবীয়রা।
আন্তর্জাতিক ফুটবল থেকে রোনালদোর বিদায় মানেই পুরো ক্যারিয়ারের সমাপ্তি নয় বলে মন্তব্য করেছেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনিও।
