সারাদেশ

বাগেরহাটের সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বাগেরহাট জেলা প্রতিনিধি:

বাগেরহাট সদর উপজেলার ৪৭ নম্বর সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা আলহাজ্ব আশরাফ ঢালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ মঞ্জুর আলম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্পনা রানী ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনন্দ কুন্ডু ও শুক্লা সাহা। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে তারা জীবনের নতুন একটি অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত, নৈতিকতাসম্পন্ন ও আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, সময়ের সঠিক ব্যবহার এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়ে তারা শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের জীবনের ভিত্তি গড়ে ওঠে প্রাথমিক বিদ্যালয় থেকেই। তাই এই পর্যায়ের অর্জিত শিক্ষা, মূল্যবোধ ও শৃঙ্খলাকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Related News

ফুটপাত ফিরিয়ে দাও, স্বস্তির ঢাকা ফিরিয়ে দাও।

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের উচ্ছেদ ও খাল পুনঃখনন উদ্যোগের প্রেক্ষাপটে ফুটপাত, বায়ুদূষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে বিশ্লেষণধর্মী কলাম।

লালমনিরহাটে উদ্যোক্তা তৈরিতে বিশেষ উদ্যোগ, প্রত্যেকে পাবেন সর্বোচ্চ ২০ লাখ টাকা

লালমনিরহাটের প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে উদ্যোক্তা নির্বাচন করে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা দেবে উত্তরা ব্যাংক; এর ৫০ শতাংশ বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা।

বরিশালে গণশুনানিতে ৩৭ জনের সমস্যা শুনলেন জেলা প্রশাসক, ২৫ জন পেলেন আর্থিক সহায়তা

বরিশাল জেলা প্রশাসনের সাপ্তাহিক গণশুনানিতে ৩৭ জনের সমস্যা শুনেছেন জেলা প্রশাসক মো. মামুন খন্দকার; ২৫ জনকে ৭৬ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনায় ছয় দিন পর মামলা, গ্রেপ্তার ২

নড়াইলের কালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের দুই নেতাকে কুপিয়ে হত্যার ছয় দিন পর ৫১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে; গ্রেপ্তার হয়েছেন দুই ভাই।

শ্যামনগরের ভামিয়া স্লুইস গেটে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার শঙ্কা

সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে ভামিয়া স্লুইস গেটের উভয় পাশে ফাটল দেখা দেওয়ায় বসতবাড়ি, ফসলি জমি ও মৎস্য ঘেরে নোনা পানি ঢুকে প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

জহিরাবাদ ও এখলাছপুরে নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ও এখলাছপুরে নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সন্ত্রাস প্রতিরোধ সমাবেশ করেছে বিএনপি ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি।

খানপুরে আল মদিনা কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাগেরহাট সদরের খানপুরে আল মদিনা আদর্শ কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি ও শিক্ষকরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়লেন বাগেরহাট মৎস্যজীবী লীগের সভাপতি।

বাগেরহাট জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শেখ আ. সবুর। সব ধরনের সম্পর্ক ছিন্নের কথাও জানিয়েছেন তিনি।

Search