সারাদেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়লেন বাগেরহাট মৎস্যজীবী লীগের সভাপতি।

জেলা প্রতিনিধি, বাগেরহাট।

বাগেরহাট জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শেখ আঃ সবুর।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক পদত্যাগ বার্তায় তিনি জানান, বাগেরহাট জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি পদসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকে তিনি পদত্যাগ করছেন। একই সঙ্গে দলটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার কথা জানান তিনি।

পদত্যাগ বার্তায় তিনি বলেন, দেশপ্রেমিক জনতার কাঁধে কাঁধ মিলিয়ে কাঙ্ক্ষিত স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, দলের শীর্ষ নেতাদের কর্মকাণ্ড সম্পর্কে না জেনে দলকে সমর্থন দেওয়ায় তিনি দেশবাসীর কাছে ক্ষমাপ্রার্থী।

তার এই পদত্যাগের বিষয়ে জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related News

কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনায় ছয় দিন পর মামলা, গ্রেপ্তার ২

নড়াইলের কালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের দুই নেতাকে কুপিয়ে হত্যার ছয় দিন পর ৫১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে; গ্রেপ্তার হয়েছেন দুই ভাই।

শ্যামনগরের ভামিয়া স্লুইস গেটে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার শঙ্কা

সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে ভামিয়া স্লুইস গেটের উভয় পাশে ফাটল দেখা দেওয়ায় বসতবাড়ি, ফসলি জমি ও মৎস্য ঘেরে নোনা পানি ঢুকে প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

জহিরাবাদ ও এখলাছপুরে নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ও এখলাছপুরে নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সন্ত্রাস প্রতিরোধ সমাবেশ করেছে বিএনপি ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি।

খানপুরে আল মদিনা কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাগেরহাট সদরের খানপুরে আল মদিনা আদর্শ কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি ও শিক্ষকরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

লালমনিরহাট জেলা প্রশাসকের কাছে আশার ২২০টি কম্বল হস্তান্তর

লালমনিরহাটে শীতার্ত মানুষের সহায়তায় জেলা প্রশাসকের কাছে ২২০টি কম্বল হস্তান্তর করেছে এনজিও আশা। চলতি শীত মৌসুমে জেলায় মোট ৯৮৯টি কম্বল বিতরণ করবে সংস্থাটি।

মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব, তরুণদের দিল মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা

চাঁদপুরের মতলব উত্তরের মধ্য নিশ্চিন্তপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর সেমিফাইনালে টাইব্রেকারে জিতে ফাইনালে উঠেছে সিকদার বাড়ি একাদশ। আয়োজনে মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানানো হয়।

মতলব উত্তরে মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ ৯ নৌকা নিলামে বিক্রি, রাজস্ব আদায় ১ লাখ ৩ হাজার ৯২০ টাকা

চাঁদপুরের মতলব উত্তরে মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ ১০টি নৌকার মধ্যে ৯টি উন্মুক্ত নিলামে বিক্রি করে ভ্যাট ও আয়করসহ ১ লাখ ৩ হাজার ৯২০ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।

টোকেন দেখিয়ে মাছ ধরার সুযোগ ও টাকা আদায়ের অভিযোগের প্রতিবাদ মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের

মেঘনা নদীতে টোকেনের মাধ্যমে টাকা আদায় ও মাছ ধরার সুযোগ দেওয়ার অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন।

Search