জাতীয়

১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় সমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান

ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। সমাবেশটি দুপুর ২টায় শুরু হবে এবং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান। তিনি বলেন, বিএনপি ঘোষিত মাসব্যাপী বিজয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ ডিসেম্বর উদ্বোধনী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে; এ উপলক্ষে যৌথ সভায় বিভিন্ন আলোচ্যসূচি ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হলেও সভার মূল আলোচ্য বিষয় ছিল বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধনী সমাবেশ।

রুহুল কবির রিজভী জানান, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ঢাকা জেলার বিএনপি নেতৃবৃন্দ, নির্বাচিত সংসদ সদস্য ও নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সমন্বয়ে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়। যৌথ সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান উপস্থিত ছিলেন।

Related News

ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে রাখতে চেয়েছিল হাসিনা: রিজভী

শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৬তম শাহাদতবার্ষিকীর স্মরণসভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ইতিহাস বিকৃতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার বিষয়ে বক্তব্য দেন।

গ্রামীণ ব্যাংকে আগুন কেন? এই আগুন আসলে কার বিরুদ্ধে?

দেশের ১০৪টি গ্রামীণ ব্যাংক স্থাপনায় হামলা, ২৯টি শাখা বন্ধ, বোরো মৌসুমে ঋণ বিতরণে বাধা এবং গ্রামীণ অর্থনীতির ওপর এর প্রভাব নিয়ে বিশ্লেষণধর্মী কলাম।

১৭ ডিসেম্বরের মধ্যে ফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহ শেষ করার নির্দেশ সমাজসেবা অধিদপ্তরের

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে খানা তথ্য সংগ্রহ শেষ করা এবং নীতিমালা ২০২৬ অনুযায়ী যাচাই ও অনুমোদনের নির্দেশ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।

আইনি প্রক্রিয়া মেনেই দেশে ফিরতে হবে: মতবিনিময়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ

সচিবালয়ে উইমেন্স জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়া মেনেই তাঁকে দেশে ফিরতে হবে।

কর্মীদের দক্ষতা ও ভাষাজ্ঞান বাড়ানোর উদ্যোগ: মালয়েশিয়ায় শ্রমবাজার ফের চালুর উদ্বোধন

সরকারি উদ্যোগে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মীদের দক্ষতা ও ভাষাগত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন।

​সাংবাদিকতা ও বন্ধুত্বকে আলাদা রেখে বস্তুনিষ্ঠতার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন তৌফিক ইমরোজ খালিদী: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

বাংলা একাডেমিতে প্রয়াত সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর স্মরণসভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সাংবাদিকতা ও বন্ধুত্বকে আলাদা রেখে তিনি বস্তুনিষ্ঠতার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন।

বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড সাংবাদিকতায় নৈতিকতা ফেরানোর পদক্ষেপ: অর্থমন্ত্রী

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও নগদের যৌথ উদ্যোগে আয়োজিত বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে দেওয়া এই স্বীকৃতি সাংবাদিকতায় নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনবে।

শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে বা কঠোর নজরদারিতে ফেরানো হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকায় বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, পলাতক দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা হতে পারে।

Search