জাতীয়

প্যারিসে বৈঠকে ফরাসি-মেক্সিকান ভেটো উদ্যোগে যোগ দেওয়ার অঙ্গীকার বাংলাদেশের

ছবি: সংগৃহীত

গণহত্যার মতো ভয়াবহ নৃশংসতার ক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার লক্ষ্য নিয়ে গৃহীত ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেওয়ার অঙ্গীকার করেছে বাংলাদেশ। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক বিবৃতির বরাতে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্যারিসে ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী জ্যাঁ-নোয়েল বারোটের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান এ অঙ্গীকার করেন। উভয় মন্ত্রী কার্যকর বহুপাক্ষিকতাবাদকে শক্তিশালী করা এবং আন্তর্জাতিক সংকট ও সংঘাতের শান্তিপূর্ণ সমাধান ত্বরান্বিত করতে জাতিসংঘ সাধারণ পরিষদে চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন। বৈঠককালে ড. খলিলুর রহমান প্রতিশ্রুতি দেন যে, গণনৃশংসতার সঙ্গে জড়িত পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা প্রয়োগ নিয়ন্ত্রণের লক্ষ্যে ফরাসি-মেক্সিকান উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে বাংলাদেশ। এ উদ্যোগের উদ্দেশ্য হলো—জরুরি আন্তর্জাতিক পদক্ষেপের প্রয়োজনীয়তার মুহূর্তে যাতে নিরাপত্তা পরিষদ অচল বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে না পড়ে, সে লক্ষ্যে বড় ধরনের নৃশংসতার ঘটনার সময়ে স্বেচ্ছায় ভেটো ব্যবহারে সংযম বজায় রাখা।

দুই মন্ত্রী উদ্যোগটিকে এগিয়ে নিতে এবং ব্যাপক আন্তর্জাতিক সমর্থন তৈরি করতে জাতিসংঘ সাধারণ পরিষদের মধ্যে নিজেদের প্রচেষ্টাকে কীভাবে সমন্বিত করা যায় তা নিয়েও আলোচনা করেন। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, রোহিঙ্গা পরিস্থিতি সংক্রান্ত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়ের পর অপরাধ করে পার পেয়ে যাওয়ার প্রবণতা রোধে উভয় পক্ষই তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। আলোচনাগুলোতে আন্তর্জাতিক আইনের অধীনে জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বহুপক্ষীয় পদক্ষেপ জোরদার করার বিষয়ে দুই দেশের অভিন্ন আগ্রহ প্রতিফলিত হয়েছে। পাশাপাশি বিবৃতিতে বলা হয়েছে যে বাংলাদেশ ও ফ্রান্স অর্থনৈতিক বিষয়, সংস্কৃতি, একাডেমিক বিনিময় এবং টেকসই উন্নয়নে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার আগ্রহও ব্যক্ত করেছে।

Related News

ক্যাম্পাস পেরিয়ে জাতীয় নেতৃত্বের মঞ্চে পাঁচ ছাত্র সংসদ, ‘Beyond Campus: Leading Tomorrow’-এ ইতিহাস গড়লেন জামায়াত আমীর

ডাকসু, জাকসু, রাকসু, চাকসু ও জকসুর নির্বাচিত ছাত্র সংসদ প্রতিনিধিদের সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে তরুণদের নেতৃত্ব ও চ্যালেঞ্জ নিয়ে বক্তব্য দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বাঙ্গরাকে আলাদা উপজেলা ঘোষণায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা ধর্মমন্ত্রী কায়কোবাদের

কুমিল্লার বাঙ্গরাকে আলাদা উপজেলা প্রতিষ্ঠার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

সংস্কার ও বিকল্প অর্থায়নে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি: আমির খসরু

গুলশানে এক সেমিনারে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, মূল্যস্ফীতি ৮ দশমিক ২৭ শতাংশে নেমেছে এবং বিকল্প অর্থায়ন ও সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে।

অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী: শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্বমুক্ত রেখে দক্ষতা ও প্রযুক্তিতে জোর দিন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখা, শিক্ষার মানোন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর দক্ষতার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় সমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান

মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে; প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে রাখতে চেয়েছিল হাসিনা: রিজভী

শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৬তম শাহাদতবার্ষিকীর স্মরণসভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ইতিহাস বিকৃতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার বিষয়ে বক্তব্য দেন।

গ্রামীণ ব্যাংকে আগুন কেন? এই আগুন আসলে কার বিরুদ্ধে?

দেশের ১০৪টি গ্রামীণ ব্যাংক স্থাপনায় হামলা, ২৯টি শাখা বন্ধ, বোরো মৌসুমে ঋণ বিতরণে বাধা এবং গ্রামীণ অর্থনীতির ওপর এর প্রভাব নিয়ে বিশ্লেষণধর্মী কলাম।

১৭ ডিসেম্বরের মধ্যে ফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহ শেষ করার নির্দেশ সমাজসেবা অধিদপ্তরের

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে খানা তথ্য সংগ্রহ শেষ করা এবং নীতিমালা ২০২৬ অনুযায়ী যাচাই ও অনুমোদনের নির্দেশ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।

Search