সারাদেশ

লালমনিরহাটে চকলেটের লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ : যুবকের যাবজ্জীবন।

লালমনিরহাট জেলা প্রতিনিধি।। মোঃ হারুন অর রশীদ

লালমনিরহাটে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে আলমগীর হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে লালমনিরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের(লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) বিচারক নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৮ জুলাই লালমনিরহাট সদর উপজেলার দক্ষিণ শিবেরকুটি এলাকায় পাঁচ বছরের এক শিশু রক্তাক্ত অবস্থায় কান্না করতে করতে বাড়িতে আসে।

এসময় ভিক্টিম শিশুটির মা জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, প্রতিবেশী আলমগীর হোসেন চকলেট দেওয়ার কথা বলে তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভিক্টিম। ঘটনার পর ভিক্টিম শিশুটিকে গুরুতর অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভিক্টিমের বাবা মো. আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামি আলমগীর হোসেনকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০(সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় দোষী সাব্যস্ত করেন আদালত।

এ রায়ে সন্তুষ্ট হয়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান জানান, আমরা ন্যায় বিচার পেয়েছি। এ ঘটনাটি একটি লোমহর্ষক ঘটনা, বিজ্ঞ আদালত ন্যায় বিচার করেছেন। এমন রায়ে সমাজে অপরাধ প্রবণতা কমে যাবে।

Related News

সারের সংকটে সড়কে কৃষক, ডিলারের বিরুদ্ধে কালোবাজারে সার বিক্রির অভিযোগ

লালমনিরহাটে সারের তীব্র সংকটে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। হাতীবান্ধায় ডিলারদের বিরুদ্ধে কালোবাজারে সার বিক্রির গুরুতর অভিযোগ।

১৫ বিজিবির মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ০১ জন আটক

লালমনিরহাটে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ শ্রী শ্যামল কুমার নামে এক ব্যক্তি আটক। মোগলহাট ও গোড়কমন্ডল বিওপির পৃথক অভিযান।

মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু — দাফনে বাধা নয়, গার্ড অব অনার নিয়ে বিতর্ক

এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, কেউ তাঁর লাশ দাফনে সরাসরি বাধা প্রদান করেনি। দাফনের জন্য খোঁড়া কবর নিয়ে যে গুজব ছড়ানো হয়েছে, তা নিয়েও স্থানীয়দের মধ্যে মতভেদ রয়েছে।

পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকার লভ্যাংশ সরকারি কোষাগারে জমা

পল্লী সঞ্চয় ব্যাংক ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত লভ্যাংশের ৬০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে চেক হস্তান্তর।

বটতলা মাছ ব্যবসায়ী কাছ থেকে ৩০হাজার টাকা ছিনতাই ঘটনায় গ্রেফতার হয়নি

বরিশালের বটতলায় পুলিশ ফাঁড়ির কাছে মাদক তল্লাশির নামে মাছ ব্যবসায়ীর ৩০ হাজার টাকা ছিনতাই

পুলিশকে শক্তিশালী না করলে সমাজে স্বাচ্ছন্দে চলাফেরা করা যাবে না: আইজিপি আলী হোসেন ফকির

বাগেরহাটে কমিউনিটি পুলিশিং সমাবেশে আইজিপি আলী হোসেন ফকির বলেন, পুলিশকে শক্তিশালী না করলে সমাজে দিনে-রাতে স্বাচ্ছন্দে চলাফেরা করা অসম্ভব।

খুলনা-মোংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ১

বাগেরহাটের চুলকাটিতে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে ইজিবাইক, চালক আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে ভর্তি। বাস জব্দ করেছে পুলিশ।

জুলাই আন্দোলনে মোহাম্মদপুরে ট্রাকচালক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মোহাম্মদপুরে ট্রাকচালক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন ঢাকার আদালত।

Search