সারের সংকটে সড়কে কৃষক, ডিলারের বিরুদ্ধে কালোবাজারে সার বিক্রির অভিযোগ
লালমনিরহাটে সারের তীব্র সংকটে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। হাতীবান্ধায় ডিলারদের বিরুদ্ধে কালোবাজারে সার বিক্রির গুরুতর অভিযোগ।
মো : জিয়াউদ্দিন বাবু
বরিশাল নগরীতে পুলিশ ফাঁড়ির কাছে মাদক তল্লাশির নামে ভ্রাম্যমাণ মাছ ব্যবসায়ীর ৩০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে বরিশাল নগরীর বটতলা এলাকায় আলেকান্দা পুলিশ ফাঁড়ি সংলগ্ন হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার দুলাল সরদার বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের ভেদুরিয়া গ্রামের সরদার বাড়ির বাসিন্দা। তিনি স্থানীয় নদ-নদীর মাছ কিনে বরিশাল নগরীতে ঘুরে ঘুরে বিক্রি করেন।
ভুক্তভোগী দুলাল সরদার জানান, শনিবার রাত ৯টার দিকে তিনি মাথায় ঝুড়িতে গজার মাছ নিয়ে বটতলা হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে যাচ্ছিলেন। এসময় সেখানে বিদ্যুৎ ছিল না। তখন পেছন থেকে মোটরসাইকেলে আসা এক ব্যক্তি তাকে দাঁড় করিয়ে ঝুড়িতে কি আছে তা জানতে চায়।
দুলাল বলেন, ‘মাথা থেকে ঝুড়ি নামিয়ে ওই ব্যক্তি আমাকে বলেন “আমি গাঁজা এবং ইয়াবা” বিক্রি করি। তখন তল্লাশির কথা বলে কোমরে পলিথিনের ব্যাগে থাকা ৩০ হাজার টাকা এবং জামার পকেটে থাকা আর কিছু টাকা হাতিয়ে নেয়। মাছ ব্যবসায়ী দুলাল সরদার প্রতিবাদ করতে গেলে খুচরা টাকা ফেরত দিয়ে বাকি ৩০ হাজার টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে কেটে পড়েন ছিনতাইকারী।
স্থানীয়রা জানান, ঘটনার পর ওই মাছ ব্যবসায়ী স্কুলের সামনে রাস্তার ওপরে পড়ে কান্না করতে করতে কড়াগড়ি করেন। এমন দৃশ্য দেখে স্থানীয় লোকজনের ভিড় জমে যায় সেখানে। ৩০ মিনিটের অধিক সময় ধরে সেখানে মানুষের ভিড় থাকলেও দেখা মেলেনি পার্শ্ববর্তী ফাঁড়ি পুলিশের।
বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন,
‘এই ঘটনায় শনিবার রাত ১২টার পরে ভুক্তভোগী মাছ ব্যবসায়ী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ তদন্তের জন্য সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়িকে দায়িত্ব দেয়া হয়েছে। জড়িতদের চিহ্নত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।
লালমনিরহাটে সারের তীব্র সংকটে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। হাতীবান্ধায় ডিলারদের বিরুদ্ধে কালোবাজারে সার বিক্রির গুরুতর অভিযোগ।
লালমনিরহাটে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ শ্রী শ্যামল কুমার নামে এক ব্যক্তি আটক। মোগলহাট ও গোড়কমন্ডল বিওপির পৃথক অভিযান।
লালমনিরহাটে চকলেট দেওয়ার লোভে শিশু ধর্ষণের মামলায় আলমগীর হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, কেউ তাঁর লাশ দাফনে সরাসরি বাধা প্রদান করেনি। দাফনের জন্য খোঁড়া কবর নিয়ে যে গুজব ছড়ানো হয়েছে, তা নিয়েও স্থানীয়দের মধ্যে মতভেদ রয়েছে।
পল্লী সঞ্চয় ব্যাংক ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত লভ্যাংশের ৬০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে চেক হস্তান্তর।
বাগেরহাটে কমিউনিটি পুলিশিং সমাবেশে আইজিপি আলী হোসেন ফকির বলেন, পুলিশকে শক্তিশালী না করলে সমাজে দিনে-রাতে স্বাচ্ছন্দে চলাফেরা করা অসম্ভব।
বাগেরহাটের চুলকাটিতে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে ইজিবাইক, চালক আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে ভর্তি। বাস জব্দ করেছে পুলিশ।
আইকমের আচরণবিধি মেনে ঐতিহ্য সংরক্ষণের আহ্বান ইউনেস্কো প্রতিনিধির। জাতীয় জাদুঘর ও হেরিটেজ ফাউন্ডেশনের যৌথ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
