হুথি হামলায় সৌদি আরবে ৭৩ বেসামরিক নাগরিক আহত
দক্ষিণ সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরানে হুথি হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে দাবি সৌদি জোটের।
আন্তর্জাতিক : সমুদ্র পরিবহন খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) এবং পাকিস্তান ন্যাশনাল শিপিং করপোরেশনের (পিএনএসসি) মধ্যে আনুষ্ঠানিক অংশীদারত্ব গঠনের রূপরেখা প্রস্তাব করেছে ইসলামাবাদ।
পাকিস্তানের দৈনিক দ্য ডন জানিয়েছে, সোমবার (২৪ নভেম্বর) লন্ডনে নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের সঙ্গে এক বৈঠকে পাকিস্তানের সমুদ্রবিষয়ক মন্ত্রী মুহাম্মদ জুনাইদ আনোয়ার চৌধুরী এই প্রস্তাব তুলে ধরেন। নৌপরিবহন উপদেষ্টা বর্তমানে আইএমও–এর (ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন) ৩৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে লন্ডনে অবস্থান করছেন।
বিস্তৃত পরিকল্পনার রূপরেখা: পাকিস্তানের প্রস্তাবে দুই দেশের মধ্যে সমন্বিত অংশীদারত্বের একটি বিস্তৃত পরিকল্পনা তুলে ধরা হয়েছে, যার মধ্যে রয়েছে:
আঞ্চলিক বাণিজ্যে সহযোগিতা: মুহাম্মদ জুনাইদ আনোয়ার চৌধুরী জানান, আইএমও ও আইএলওসহ আঞ্চলিক সামুদ্রিক প্ল্যাটফর্মগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশ–পাকিস্তানের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতামূলক কাঠামো গড়ে তোলাই তাদের বৃহত্তর লক্ষ্য।
তিনি করাচি বন্দর কর্তৃপক্ষের আধুনিকীকরণ উদ্যোগ এবং দ্রুত টার্নঅ্যারাউন্ড সময়ের কথা তুলে ধরেন। মন্ত্রীর মতে, বন্দরভিত্তিক ঘনিষ্ঠ সহযোগিতা সরবরাহ–ব্যবস্থার চ্যালেঞ্জ কমাতে, আঞ্চলিক বাধা দূর করতে এবং দক্ষিণ এশিয়াজুড়ে বাণিজ্যিক একত্রীকরণের নতুন সুযোগ তৈরি করতে পারে।
দক্ষিণ সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরানে হুথি হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে দাবি সৌদি জোটের।
পারস্য উপসাগরীয় আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয় ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
হুথিদের কাছ থেকে ইয়েমেনের রাজধানী সানা পুনর্দখলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার
রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বালকারিয়ায় বরফধসে অন্তত ১১ পর্বতারোহী নিহত ও ৬ জন আহত হয়েছেন। দুর্গম এলাকায় চলছে উদ্ধার অভিযান।
দিল্লির কিলোকারিতে উচ্চ শব্দে হৈচৈ করতে নিষেধ করায় একদল যুবকের হামলায় মণিপুরী গিটারিস্ট ও সংগীত শিক্ষক চোংথাম বিক্রম সিং নিহত হয়েছেন।
মার্কিন যুদ্ধজাহাজে হামলার প্রযুক্তি ও সামরিক সক্ষমতা ইরানের নেই—ওয়াশিংটনের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন তেহরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মজিদ ইবনে আল-রেজা।
ফিলিস্তিনিদের সুরক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে আরব লীগ। গাজা যুদ্ধবিরতি বাস্তবায়ন ও জোরপূর্বক বাস্তুচ্যুতির প্রচেষ্টা বন্ধের আহ্বান জানিয়েছে জোটটি।
সংকট মোকাবিলায় ভক্সওয়াগনের পুনর্গঠনের অংশ হিসেবে একটি কারখানা বিক্রি করা হচ্ছে। সেখানে রাফায়েলের আকাশ প্রতিরক্ষা প্রকল্পের সরঞ্জাম তৈরি হবে।
