বরিশালের চৌমাথা বাজারে মোবাইল কোর্টের অভিযান, ১২ হাজার টাকা জরিমানা
বরিশালের চৌমাথা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়মের দায়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মো: জিয়াউদ্দিন বাবু
বরিশাল নগরীর আমতলার মোড় এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও ব্যবসা পরিচালনা এবং বৈধ ট্রেড লাইসেন্স না থাকায় পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও ব্যবসা পরিচালনার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো—মায়ের দোয়া হোটেল, শেফা হোটেল এবং মিজান সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট।
এ ছাড়া বৈধ ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৩) ধারায় আরও দুটি প্রতিষ্ঠানকে মোট তিন হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে ট্রেড লাইসেন্স নবায়ন না করা ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং দ্রুত লাইসেন্স নবায়নের নির্দেশ দেওয়া হয়।
নগরীতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ব্যবসাপ্রতিষ্ঠানের বৈধ কার্যক্রম বজায় রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
বরিশালের চৌমাথা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়মের দায়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাসা থেকে ডেকে নেওয়ার পর নিখোঁজ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউফের লাশ উদ্ধার। একে হত্যাকাণ্ড দাবি করে সুষ্ঠু তদন্ত চেয়েছেন তাঁর বাবা।
মো: জিয়াউদ্দিন বাবু বুধবার সকালে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক উপমা ফারিসা বেলুন উড়ানোর মাধ্যমে হাত…
বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও নিহত-আহতদের মাঝে ৯৭ লাখ টাকার চেক বিতরণ। বিআরটিএ ও জেলা প্রশাসনের যৌথ আয়োজন।
লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ক্লিনিক পরিচালক ইউসুফ আলীর ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
লালমনিরহাটে সারের তীব্র সংকটে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। হাতীবান্ধায় ডিলারদের বিরুদ্ধে কালোবাজারে সার বিক্রির গুরুতর অভিযোগ।
লালমনিরহাটে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ শ্রী শ্যামল কুমার নামে এক ব্যক্তি আটক। মোগলহাট ও গোড়কমন্ডল বিওপির পৃথক অভিযান।
লালমনিরহাটে চকলেট দেওয়ার লোভে শিশু ধর্ষণের মামলায় আলমগীর হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
