সারাদেশ

ক্লিনিক পরিচালকের ফাঁসির দাবিতে লালমনিরহাটে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

লালমনিরহাট জেলা প্রতিনিধি, মোঃ হারুন অর রশীদ

‎লালমনিরহাটের কালীগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ক্লিনিক পরিচালক ইউসুফ আলীর ফাঁসির দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে দীর্ঘ দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে এবং উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, অভিযুক্ত ইউসুফ আলী বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকলেও বাদী যেন আদালতে সাক্ষ্য দিতে না পারেন, সে জন্য তাঁর পরিবারকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে আসামির পরিবার। আসামিপক্ষ প্রভাবশালী হওয়ায় মামলা ধামাচাপা দেওয়ার পাঁয়তারা চলছে বলেও তাঁরা দাবি করেন। এর তীব্র প্রতিবাদ জানিয়ে আন্দোলনকারীরা দ্রুততম সময়ে অভিযুক্তের ফাঁসির দাবি জানান।

‎পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা জানান, অতি দ্রুত বিচারের মাধ্যমে ধর্ষক ইউসুফ আলীর ফাঁসি নিশ্চিত করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

‎উল্লেখ্য,চলতি বছরের ২০শে আগস্ট রংপুরের ‘নিউ রূপসী বাংলা ক্লিনিক’-এর পরিচালক ইউসুফ আলী প্রতিবেশীর বাড়িতে সুযোগ বুঝে ওই অষ্টম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থীর মা ও খালা এক অসুস্থ শিশুকে ১৫ দিন ভর্তি ছিলেন। পরে ২১ আগস্ট থানা মামলা দায়ের করলে ২৪ আগস্ট এসআরবি- ১৩ তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।সেই মামলায় ইউসুফ আলী জেলহাজতে রয়েছেন।
‎

Related News

বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ পালিত

মো: জিয়াউদ্দিন বাবু বুধবার সকালে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক উপমা ফারিসা বেলুন উড়ানোর মাধ্যমে হাত…

বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, ৩৭ পরিবারকে ৯৭ লাখ টাকার চেক বিতরণ

বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও নিহত-আহতদের মাঝে ৯৭ লাখ টাকার চেক বিতরণ। বিআরটিএ ও জেলা প্রশাসনের যৌথ আয়োজন।

সারের সংকটে সড়কে কৃষক, ডিলারের বিরুদ্ধে কালোবাজারে সার বিক্রির অভিযোগ

লালমনিরহাটে সারের তীব্র সংকটে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। হাতীবান্ধায় ডিলারদের বিরুদ্ধে কালোবাজারে সার বিক্রির গুরুতর অভিযোগ।

১৫ বিজিবির মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ০১ জন আটক

লালমনিরহাটে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ শ্রী শ্যামল কুমার নামে এক ব্যক্তি আটক। মোগলহাট ও গোড়কমন্ডল বিওপির পৃথক অভিযান।

লালমনিরহাটে চকলেটের লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ : যুবকের যাবজ্জীবন।

লালমনিরহাটে চকলেট দেওয়ার লোভে শিশু ধর্ষণের মামলায় আলমগীর হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু — দাফনে বাধা নয়, গার্ড অব অনার নিয়ে বিতর্ক

এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, কেউ তাঁর লাশ দাফনে সরাসরি বাধা প্রদান করেনি। দাফনের জন্য খোঁড়া কবর নিয়ে যে গুজব ছড়ানো হয়েছে, তা নিয়েও স্থানীয়দের মধ্যে মতভেদ রয়েছে।

পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকার লভ্যাংশ সরকারি কোষাগারে জমা

পল্লী সঞ্চয় ব্যাংক ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত লভ্যাংশের ৬০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে চেক হস্তান্তর।

বটতলা মাছ ব্যবসায়ী কাছ থেকে ৩০হাজার টাকা ছিনতাই ঘটনায় গ্রেফতার হয়নি

বরিশালের বটতলায় পুলিশ ফাঁড়ির কাছে মাদক তল্লাশির নামে মাছ ব্যবসায়ীর ৩০ হাজার টাকা ছিনতাই

Search