বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ পালিত
মো: জিয়াউদ্দিন বাবু বুধবার সকালে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক উপমা ফারিসা বেলুন উড়ানোর মাধ্যমে হাত…
মো. জিয়াউদ্দিন বাবু, বরিশাল:
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (বুধবার) বিকেলে জেলা প্রশাসন ও বিআরটিএ বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক উপমা ফারিসা সভাপতিত্ব করেন।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কেবল প্রশাসনিক বা আইনি কঠোরতাই যথেষ্ট নয়; চালক, যাত্রী ও পথচারীসহ সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। ট্রাফিক আইনের যথাযথ অনুশীলনের পাশাপাশি চালকদের দক্ষতা ও মানসিক সচেতনতা বৃদ্ধি করা গেলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী, পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে বেপরোয়া গাড়ি চালানো, অতিরিক্ত গতি, অদক্ষ চালক এবং ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গুরুতর আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের অংশ হিসেবে আলোচনা সভা শেষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের আওতায় মোট ৩৯ জন আহত ব্যক্তি ও নিহতদের পরিবারের মধ্যে ৯৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
বিআরটিএ বরিশালের সহকারী পরিচালক মো. আতিকুর রহমানের সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আনিসুর রহমান ও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য দেন। এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবী, চালক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মো: জিয়াউদ্দিন বাবু বুধবার সকালে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক উপমা ফারিসা বেলুন উড়ানোর মাধ্যমে হাত…
লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ক্লিনিক পরিচালক ইউসুফ আলীর ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
লালমনিরহাটে সারের তীব্র সংকটে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। হাতীবান্ধায় ডিলারদের বিরুদ্ধে কালোবাজারে সার বিক্রির গুরুতর অভিযোগ।
লালমনিরহাটে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ শ্রী শ্যামল কুমার নামে এক ব্যক্তি আটক। মোগলহাট ও গোড়কমন্ডল বিওপির পৃথক অভিযান।
লালমনিরহাটে চকলেট দেওয়ার লোভে শিশু ধর্ষণের মামলায় আলমগীর হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, কেউ তাঁর লাশ দাফনে সরাসরি বাধা প্রদান করেনি। দাফনের জন্য খোঁড়া কবর নিয়ে যে গুজব ছড়ানো হয়েছে, তা নিয়েও স্থানীয়দের মধ্যে মতভেদ রয়েছে।
পল্লী সঞ্চয় ব্যাংক ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত লভ্যাংশের ৬০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে চেক হস্তান্তর।
বরিশালের বটতলায় পুলিশ ফাঁড়ির কাছে মাদক তল্লাশির নামে মাছ ব্যবসায়ীর ৩০ হাজার টাকা ছিনতাই
