বিনোদন

গুজব নয়, সত্য প্রকাশ করুন অভিনেত্রী : তানজিন তিশা

বিনোদন প্রতিবেদক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ভারতীয় পরিচালক এম এন রাজের আলোচিত সিনেমা ‘ভালোবাসার মরশুম’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভুল তথ্য ও গুজব নিয়ে সরব হয়েছেন। এক অফিসিয়াল বিবৃতির মাধ্যমে তিনি এই বিষয়ে প্রকাশিত খবরকে সম্পূর্ণ মিথ্যা ও রটনা বলে দাবি করেছেন।

সোমবার (২৪ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া ওই বিবৃতিতে তিশা বিষয়টি স্পষ্ট করেছেন।

তানজিন তিশা জানান, চুক্তিপত্র অনুযায়ী বিদেশ ভ্রমণ সংক্রান্ত সকল দায়িত্ব, যেমন—ভিসা, ফ্লাইটের টিকিট এবং থাকা-খাওয়ার দায়-দায়িত্ব পরিচালক ও প্রযোজকের ছিল।

কিন্তু অভিনেত্রী জানান, দুর্ভাগ্যবশত প্রযোজনা সংস্থা বা পরিচালক তাঁর ভিসা করাতে পারেননি। তিনি নিজেও ব্যক্তিগতভাবে চেষ্টা করেও ব্যর্থ হন। যেহেতু ভিসা সংক্রান্ত জটিলতা চুক্তি অনুযায়ী পরিচালকের দায়িত্বে ছিল, তাই এই ব্যর্থতার জন্য আইনত তাঁর কোনো দায় নেই। তিশা এটিকে সরাসরি পরিচালকের ব্যর্থতা বলে উল্লেখ করেছেন।

অভিনেত্রী জানান, দুই মাস ভিসার জন্য অপেক্ষার পরেও যখন কাজ হয়নি, তখন প্রযোজনা সংস্থা অন্য একজন অভিনেত্রীকে তাঁর চরিত্রে চুক্তিবদ্ধ করে নেয়। এর ফলে তিনি বাধ্য হয়েই এই প্রজেক্ট থেকে সরে আসেন এবং বর্তমানে বাংলাদেশের একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে কাজ করছেন।

বিতর্ক শুরু হয় লাইন প্রোডিউসার শরিফের টাকা ফেরত চাওয়ার পর। তিশা অভিযোগ করেন।

“কিন্তু লাইন প্রোডিউসার শরিফ এখন একবার আমাকে বলছে এক-তৃতীয়াংশ টাকা ফেরত দিতে, আবার আমার আইনজীবীকে বলছে কিছু টাকা ফেরত দিলেই হবে আবার সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমার ক্যারিয়ারের ক্ষতিগ্রস্ত করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, যা একটি অপচেষ্টা মাত্র।”

তিশা আরও স্পষ্ট করেন, তাঁর চুক্তিপত্রে ডিরেক্টর ফল্টের কারণে সমস্যা হলে টাকা ফেরত দেওয়ার কোনো ক্লজ নেই। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে বলেন, আদালত যদি প্রমাণ করতে পারে যে তিনি টাকা ফেরত দিতে বাধ্য, তবে তিনি অবশ্যই তা মেনে নিবেন।

Related News

ইতালিতে হামলার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন

ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। জুলাই আন্দোলনে সক্রিয় থাকার কারণে তাঁকে হেনস্তা করা হয়।

সামাজিক মাধ্যমে তারকাদের নিয়ে ভুয়া খবর ও অপপ্রচারের শিকার মামুনুর রশীদ থেকে ইলিয়াস কাঞ্চনরা

মামুনুর রশীদ, ইলিয়াস কাঞ্চন, পপি ও দিলারা জামানসহ দেশের জনপ্রিয় শিল্পীদের নিয়ে সামাজিক মাধ্যমে ভুয়া খবর ও গুজবের বাড়বাড়ন্ত নিয়ে বিশেষ প্রতিবেদন।

মৃত্যুর আগের দিন এফডিসিতে ঠিক কী ঘটেছিল? সালমান শাহর জীবনের শেষ স্মৃতি

সালমান শাহর মৃত্যুর আগের দিন ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর এফডিসিতে শাবনূরের সঙ্গে ডাবিং ও স্ত্রী সামিরার সঙ্গে মনমালিন্য নিয়ে অজানা সব তথ্য।

চলতি মাসেই কি বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরী? গুঞ্জনে নতুন তারিখ

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে নতুন গুঞ্জন উঠেছে। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬ সেপ্টেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে তাঁর।

কক্সবাজারের সমুদ্র সৈকতে দীঘির স্নিগ্ধ রূপ, নজর কাড়ল নতুন লুক

কক্সবাজারে অবকাশযাপনের সুন্দর কিছু মুহূর্ত ও ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। তাঁর এই নতুন লুক ভক্তদের নজর কেড়েছে।

ভেনিস উৎসবে সফল প্রদর্শনী ও ইতিহাস গড়া ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নিয়ে দর্শকের উন্মাদনা

ভেনিস চলচ্চিত্র উৎসবের অরিজোন্তি বিভাগে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার সফল প্রদর্শনী সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে যা বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক অর্জন।

হার্দিকের সঙ্গে প্রেমের গুঞ্জন: ট্রোলকারীকে কড়া জবাব দিলেন আমিশা প্যাটেল

ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়ানোর ঘটনায় সোশ্যাল মিডিয়ায় এক ট্রোলকারীকে ব্যঙ্গাত্মক ও কড়া ভাষায় জবাব দিয়েছেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল।

স্বামী শিলাদিত্যকে নিয়ে যা বললেন শ্রেয়া ঘোষাল

স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে দাম্পত্য জীবন, সংসারের দায়িত্ব ভাগাভাগি এবং পারস্পরিক বোঝাপড়া নিয়ে খোলামেলা কথা বলেছেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল।

Search