দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান
মৌলভীবাজারে অসচ্ছল ও মেধাবী ১২৫ জন শিক্ষার্থীর মাঝে ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন দ্য অপটিমিস্ট।
আসাদুজ্জামান শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি
কাটাখালীতে আয়োজিত পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে বর্তমান সরকার সুস্পষ্ট ও বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও ফ্যাসিবাদী ষড়যন্ত্রের কারণে দেশের অর্থনীতি ও জনজীবন বিপর্যস্ত হয়েছে। এখন সময় এসেছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার। প্রধানমন্ত্রী বলেন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে সরকার দেশের তৃণমূল পর্যায়ে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে কাজ করছে। তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ, নারীর ক্ষমতায়ন এবং প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি চালু করেছে। তিনি উল্লেখ করেন, সরকারের নেওয়া পদক্ষেপের ফলে ইতোমধ্যে গ্রামাঞ্চলে অবকাঠামো উন্নয়ন, সড়ক নির্মাণ ও বিদ্যুৎ সরবরাহে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
সভায় উপস্থিত হাজারো মানুষের উদ্দেশে তিনি বলেন, “দেশের মানুষ এখন আর কোনো ষড়যন্ত্র বা বিভাজনের রাজনীতি চায় না। তারা চায় শান্তি, উন্নয়ন ও নিরাপত্তা। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।” তিনি আরও বলেন, জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় শক্তি। সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী চক্রান্ত রুখে দিতে হবে এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনতা সভায় বিপুল উৎসাহে অংশ নেন। বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতি কাটাখালী তথা বাগেরহাটের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তাঁরা আশাবাদী। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মৌলভীবাজারে অসচ্ছল ও মেধাবী ১২৫ জন শিক্ষার্থীর মাঝে ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন দ্য অপটিমিস্ট।
মোংলায় চীনা বিনিয়োগ বাড়াতে এবং শিল্পকারখানা স্থাপনে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মোংলায় ৪,০৬৮ কোটি টাকার আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ঘোষণা।
মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে ৪ হাজার ৬৮ কোটি টাকার আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেকরহমান ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাট সফরকে স্বাগত জানিয়ে জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে কাউনিয়া এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ প্রশান্ত দাস গ্রেপ্তার।
পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাট ও খুলনা সফর উপলক্ষে মহাসড়কে উচ্ছেদ অভিযান ও সড়ক সংস্কার শুরু করেছে সওজ।
