খিজির মুহাম্মদ জুলফিকার, মৌলভীবাজার থেকে :
যুক্তরাষ্ট্রভিত্তিক সেবামূলক সংগঠন দ্য অপটিমিষ্ট এর পক্ষ থেকে জেলার অসচ্ছল মেধাবী ১২৫ জন ছাত্রছাত্রীর মধ্যে ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
দ্য অপটিমিষ্ট এর মৌলভীবাজার জেলা পরিচালক নুরজাহান সুয়ারার সভাপতিত্বেঅনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। দ্য অপটিমিষ্ট এর সাধারণ সম্পাদক এ কে এম সাইদুল করিম ও ফাহিম আহমদ রুহান এর পরিচারনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন দি অপটিমিষ্ট এর জেলা শাখার পরিচালক বকসী ইকবাল আহমদ, মাধ্যমিক শিক্ষার একাডেমিক সুপারভাইজার মো. আলা উদ্দিন প্রমুখ। পরে জেলার মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের অসচ্ছল মেধাবী ১২৫ জন ছাত্র ছাত্রীর মধ্যে ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
উল্লেখ্য দ্য অপটিমিষ্ট দেশের ১৩টি জেলায় কাজ করে আসছে।