শিরোনাম

দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বিস্তার করতে বিদ্যুৎ, গ্যাস ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার -মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি মোংলা অঞ্চলে নতুন শিল্পকারখানা স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করতে বিদ্যুৎ, গ্যাস ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটের মোংলায় চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) সঙ্গে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ইনভেস্ট বাংলাদেশ ও সিআরসিসির মধ্যে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। পরে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আসা চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় বাংলাদেশে চীনা বিনিয়োগের সম্ভাবনা ও দুই দেশের যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীন পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যেতে আগ্রহী। দেশের বিভিন্ন খাতে আরও বেশি চীনা বিনিয়োগ আসা প্রয়োজন। এ ক্ষেত্রে মোংলাকে শিল্পায়নের নতুন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত অর্থনৈতিক কার্যক্রম গতিশীল করতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো দ্রুত নির্মাণের উদ্যোগ নেবে সরকার। মতবিনিময়ে মধ্যপ্রাচ্যে চীনা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি কর্মীদের নিয়োগের সুযোগ তৈরি করায় প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার প্রচেষ্টায় চীনা বিনিয়োগকারীদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। এ দিনটিকে বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ ও আনন্দের বলে উল্লেখ করেন তিনি। মোংলায় শিল্পায়ন সম্প্রসারণ এবং চীনা বিনিয়োগ বৃদ্ধির এ উদ্যোগ দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

Related News

দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে – কাটাখালি পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বাগেরহাটের কাটাখালিতে পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনে বর্তমান সরকার সুস্পষ্ট ও বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করেছে।

মোংলা বন্দর দক্ষিণ-পশ্চিমের নতুন অর্থনৈতিক হাব হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

মোংলায় ৪,০৬৮ কোটি টাকার আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ঘোষণা।

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে ৪ হাজার ৬৮ কোটি টাকার আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেকরহমান ।

‎যুবশক্তিকে ধ্বংস করতে একটি নীলনকশা তৈরি হয়েছিল—ত্রাণমন্ত্রী

তরুণ প্রজন্ম ও যুবশক্তিকে ধ্বংস করতে অতীতে গভীর নীলনকশা বাস্তবায়ন করা হয়েছিল বলে মন্তব্য করেছেন ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী।

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাপান সফরের অর্জন অবহিতকরণ

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ। জাপান সফরের অর্জন ও চুক্তি সম্পর্কে অবহিতকরণ।

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান কুইক রেন্টালের কঠোর সমালোচনা করে সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবস্থার ওপর জোর দিয়েছেন।

আন্তর্জাতিক মানে কৃষিপণ্য রপ্তানিতে গামা ইরেডিয়েশন প্রযুক্তির সূচনা: কৃষিমন্ত্রী

গাজীপুরে বিনা-র গামা ইরেডিয়েশন সেন্টারের উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। পচনশীল কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানিতে নতুন সম্ভাবনা।

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের রহস্যজনক মৃত্যু: নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবি বাবার

বাসা থেকে ডেকে নেওয়ার পর নিখোঁজ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউফের লাশ উদ্ধার। একে হত্যাকাণ্ড দাবি করে সুষ্ঠু তদন্ত চেয়েছেন তাঁর বাবা।

Search