সারাদেশ

দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোর্শেদ আলমের মৃত্যুতে দৈনিক শব্দমিছিল সম্পাদকের শোক

ছবি : নিজস্ব প্রতিনিধি

শোক সংবাদ

অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমার অতি প্রিয় মানুষ, দৈনিক “অগ্নিশিখা “পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব মোর্শেদ আলম আর আমাদের মাঝে নেই।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি ছিলেন একজন গুণী, সজ্জন ও প্রথিতযশা সাংবাদিক। আমার দৈনিক শব্দ মিছিল এবং তাঁর দৈনিক অগ্নিশিখার অফিস একই ভবনে দীর্ঘদিন থাকার সুবাদে তাঁর সাথে আমার ছিল আত্মার সম্পর্ক। তাঁর মৃত্যুতে আমি একজন প্রিয় বন্ধু, একজন শুভাকাঙ্ক্ষী ও অভিভাবককে হারালাম।

আমি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

একই সাথে শোকাহত পরিবার-পরিজন, স্ত্রী, সন্তান ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন তাঁদের এই কঠিন শোক সইবার শক্তি দান করেন।

আতাউর রহমান মিন্টু
প্রকাশক এবং সম্পাদক , দৈনিক শব্দমিছিল।

Related News

১০৪ বছরে হাকিমপুর মাদ্রাসা: পুনর্মিলনী ২ ডিসেম্বর

বাগেরহাটের হাকিমপুর মুহাঃ আলী শাহ দারুস সুন্নাহ মাদ্রাসার ১০৪ বছর পূর্তি উপলক্ষে আগামী ২ ডিসেম্বর বর্ণাঢ্য পুনর্মিলনী সম্মেলন অনুষ্ঠিত হবে।

পূর্ব ফতেপুরে চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান চৌধুরীর উঠান বৈঠক

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান চৌধুরীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বাগেরহাটে শিশুপুত্র বিক্রির অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে অভাবের তাড়নায় ৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশুপুত্র বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ইউএনওর হস্তক্ষেপে শিশুটিকে উদ্ধার করা হয়।

দক্ষিণ রাঢ়ীকান্দি মিনি ডিগবার খাসিকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ রাঢ়ীকান্দিতে মিনি ডিগবার খাসিকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইগার স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিংহ স্পোর্টিং ক্লাব।

মোহনপুর ইউনিয়নবাসীকে নিয়ে স্বপ্ন দেখছেন চেয়ারম্যান প্রার্থী রাসেল সরকার সিডু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রাসেল সরকার সিডু।

লালমনিরহাটে পুলিশের ওপর হা’মলা, নারী সদস্যসহ ৫ পুলিশ আ’হত

লালমনিরহাটের বড়বাড়ীতে অটোরিকশা আটক কেন্দ্র করে পুলিশের ওপর হামলায় নারী সদস্যসহ ৫ জন আহত। আটক ২।

লালমনিরহাটে ড্রাম ট্রাকের ধাক্কায় সাবেক সেনাসদস্য নিহত, আহত ১

লালমনিরহাটের আদিতমারীতে ঢাকা-বুড়িমারী মহাসড়কে ড্রাম ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য পিপলু মিয়া নিহত। ট্রাক চালক ও হেলপার আটক।

লালমনিরহাটে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রেল শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান লালমনিরহাটে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Search