লালমনিরহাটে পুলিশের ওপর হা’মলা, নারী সদস্যসহ ৫ পুলিশ আ’হত
লালমনিরহাটের বড়বাড়ীতে অটোরিকশা আটক কেন্দ্র করে পুলিশের ওপর হামলায় নারী সদস্যসহ ৫ জন আহত। আটক ২।
লালমনিরহাট জেলা প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের (বিআরইএল বি-১৭০৩) লালমনিরহাট অঞ্চলের উদ্যোগে সংগঠনের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট শহরের ঐতিহ্যবাহী রেলওয়ে এম টি হোসেন ইনস্টিটিউটে এ উপলক্ষে এক বর্ণাঢ্য রেলি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা ঘটে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলার উপদেষ্টা অ্যাডভোকেট আবু তাহের বলেন, রেলওয়ে হচ্ছে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। অথচ আজ রেল শ্রমিকরা তাঁদের ন্যায্য অধিকার থেকে নানাভাবে বঞ্চিত। শ্রমিকদের অধিকার আদায় ও শ্রমের উপযুক্ত মর্যাদা নিশ্চিত করতে আমাদের ঐক্যবদ্ধ সংগ্রামকে আরও জোরদার করতে হবে। রেলওয়ের সার্বিক উন্নয়ন ও কর্মপরিবেশ উন্নত করতে বিআরইএল-কে সবসময় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক ড. জিয়াউল হক। তিনি বলেন, রেলওয়ের ঐতিহ্য ও উন্নয়ন ধরে রাখতে দক্ষ ও ন্যায়পরায়ণ শ্রমিক নেতৃত্বের কোনো বিকল্প নেই। শ্রমিকদের ঘাম ও শ্রমের সঠিক মূল্যায়ন না হলে রেলসেবার মান কখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাবে না। একটি শোষণমুক্ত কর্মপরিবেশ তৈরি ও শ্রমিকদের অধিকার রক্ষায় সংগঠনকে রাজপথ এবং আলোচনার টেবিলে সমানভাবে সোচ্চার থাকতে হবে।
লালমনিরহাট অঞ্চলের বিআরইএল সভাপতি রেনায়েল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশের সমাপনী বক্তব্যে তিনি সকল রেলওয়ে কর্মচারীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিআরইএল লালমনিরহাট অঞ্চল সবসময় সাধারণ শ্রমিকদের অধিকার রক্ষায় পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের ৫২ বছরের দীর্ঘ ঐতিহ্যকে লালন করে আমরা সব ধরনের বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাব।
লালমনিরহাট শাখার সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান ও উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল বাতেন, লালমনিরহাট জেলা উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান, অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, হাফেজ শাহ আলম, জেলা সেক্রেটারি অধ্যাপক লুৎফর রহমান, জেলা উপদেষ্টা মাওলানা জয়নাল আবেদীন এবং জেলা পৌরসভার উপদেষ্টা নিয়াজ আহমেদ রেজা।
সমাবেশে লালমনিরহাট অঞ্চলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক রেলওয়ে কর্মচারী ও সাধারণ শ্রমিক অংশগ্রহণ করেন। আলোচনা সভা ও বর্ণাঢ্য রেলি শেষে সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশ ও রেলওয়ের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোঃ হারুন অর রশীদ