পতিত স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে এখন ঐক্যের কোনো বিকল্প নেই
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানের প্রেক্ষাপটে গণতন্ত্র রক্ষা এবং পতিত স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে ন্যূনতম কর্মসূচির গুরুত্ব নিয়ে লিখেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।
নড়াইলের কালিয়ায় নাশকতাবিরোধী মিছিলে হামলায় বিএনপির দুই নেতা নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ শাহীন (৪৫) এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উপজেলা সম্পাদক সোহেল মোল্লা (৩৫)। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
নড়াইলের পুলিশ সুপার শিকদার আল-মামুন জানান, নিহত শেখ শাহীন কালিয়া পৌরসভার মির্জাপুর গ্রামের নিছার উদ্দিনের ছেলে এবং সোহেল বড় কালিয়া গ্রামের মোতালেব মোল্যার ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যার পর কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে অর্ধশত মোটরসাইকেল ও গাড়ি নিয়ে শোভাযাত্রা বের করেন। মিছিলটি বেন্দারচর গ্রামের রাস্তা হয়ে বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন থেকে চার শতাধিক নেতাকর্মী অতর্কিত হামলা চালায় এবং বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
হামলায় বিএনপির কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। তাঁদের মধ্যে শেখ শাহীন, সোহেল মোল্লা ও কালিয়া পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে শেখ শাহীন ও সোহেল মোল্লার মৃত্যু হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানের প্রেক্ষাপটে গণতন্ত্র রক্ষা এবং পতিত স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে ন্যূনতম কর্মসূচির গুরুত্ব নিয়ে লিখেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে সংসদ সদস্য ড. মুহাম্মদ জালাল উদ্দিন কোনো অপশক্তির ষড়যন্ত্র সফল হতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
ঢাকা থেকে ফেরার পথে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় বাগেরহাট জেলা বিএনপি নেতা মনিরুল হক ফরাজিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ফোনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি দেখার পর তাঁকে ধরে নেওয়া হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীর।
সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদে আগের ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব সুরাহা না হতেই পুরোনো ব্যক্তিদের দিয়ে পুনরায় হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন অনিয়মের অভিযোগ উঠেছে।
বিচারিক কার্যক্রমে গতিশীলতা ও দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সংগ্রামী জীবন, কাগমারী সম্মেলন, ফারাক্কা লংমার্চ ও আজকের বাংলাদেশে তাঁর প্রাসঙ্গিকতা নিয়ে লিখেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।
‘শেখ হাসিনা ফিরবেন’ এমন ভিডিওবার্তা ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই মঙ্গলবার ভোরে রাজধানীর বারিধারা ডিওএইচএস থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক মেয়র সাঈদ খোকন।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিয়মিত গণসংযোগ ও মতবিনিময় করছেন আরিফ উল্লাহ মুন্সী।
