ফুটপাত ফিরিয়ে দাও, স্বস্তির ঢাকা ফিরিয়ে দাও।
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের উচ্ছেদ ও খাল পুনঃখনন উদ্যোগের প্রেক্ষাপটে ফুটপাত, বায়ুদূষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে বিশ্লেষণধর্মী কলাম।
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাটে উদ্যোক্তা তৈরিতে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে উত্তরা ব্যাংক। এ কর্মসূচির আওতায় জেলার প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে উদ্যোক্তা নির্বাচনের পরিকল্পনা রয়েছে। নির্বাচিত প্রত্যেক উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পাবেন। এর ৫০ শতাংশ বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা এবং বাকি ৫০ শতাংশ সংশ্লিষ্ট ব্যাংকের ঋণ হিসেবে দেওয়া হবে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্যোক্তা কর্মসূচি বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের পরিচালক এ কে এম কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন একই অফিসের অতিরিক্ত পরিচালক সঞ্জয় কুমার রায়। এ ছাড়া সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ জুবায়েরসহ উত্তরা ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় উদ্যোক্তা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ জুবায়ের। এতে উদ্যোক্তা নির্বাচনের প্রক্রিয়া, আর্থিক সুবিধা গ্রহণ এবং কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা ব্যাংক পিএলসির বগুড়া অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মো. মোজাম্মেল হক।
বক্তারা বলেন, যুবসমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা তৈরি এবং স্থানীয় অর্থনীতিকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের উচ্ছেদ ও খাল পুনঃখনন উদ্যোগের প্রেক্ষাপটে ফুটপাত, বায়ুদূষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে বিশ্লেষণধর্মী কলাম।
বরিশাল জেলা প্রশাসনের সাপ্তাহিক গণশুনানিতে ৩৭ জনের সমস্যা শুনেছেন জেলা প্রশাসক মো. মামুন খন্দকার; ২৫ জনকে ৭৬ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
নড়াইলের কালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের দুই নেতাকে কুপিয়ে হত্যার ছয় দিন পর ৫১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে; গ্রেপ্তার হয়েছেন দুই ভাই।
সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে ভামিয়া স্লুইস গেটের উভয় পাশে ফাটল দেখা দেওয়ায় বসতবাড়ি, ফসলি জমি ও মৎস্য ঘেরে নোনা পানি ঢুকে প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ও এখলাছপুরে নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সন্ত্রাস প্রতিরোধ সমাবেশ করেছে বিএনপি ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি।
বাগেরহাট সদরের খানপুরে আল মদিনা আদর্শ কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি ও শিক্ষকরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
বাগেরহাট জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শেখ আ. সবুর। সব ধরনের সম্পর্ক ছিন্নের কথাও জানিয়েছেন তিনি।
লালমনিরহাটে শীতার্ত মানুষের সহায়তায় জেলা প্রশাসকের কাছে ২২০টি কম্বল হস্তান্তর করেছে এনজিও আশা। চলতি শীত মৌসুমে জেলায় মোট ৯৮৯টি কম্বল বিতরণ করবে সংস্থাটি।
