জাতীয়

​সাংবাদিকতা ও বন্ধুত্বকে আলাদা রেখে বস্তুনিষ্ঠতার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন তৌফিক ইমরোজ খালিদী: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

ঢাকা, ২৬ নভেম্বর ২০২৬:

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সাংবাদিকতা ও বন্ধুত্বকে আলাদা রেখে বস্তুনিষ্ঠতার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন তৌফিক ইমরোজ খালিদী। স্পষ্টভাষী ও আপসহীন সাংবাদিক খালিদীর মৃত্যুতে দেশের গণমাধ্যম জগতে শূন্যতা সৃষ্টি হয়েছে যা সহজে পূরণ হওয়ার নয়।

​আজ বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে প্রয়াত সাংবাদিক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর স্মরণসভায় বক্তব্য প্রদানকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

​স্মৃতিচারণ করতে গিয়ে অর্থমন্ত্রী তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের ব্যক্তিগত বন্ধুত্ব ও পেশাগত সম্পর্কের নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, তৌফিকের সঙ্গে আমার দীর্ঘদিনের অত্যন্ত খোলামেলা ও সৎ একটি সম্পর্ক ছিল। অনেক বিষয়ে আমাদের মতপার্থক্য হতো এবং তিনি অত্যন্ত জোরালোভাবে তাঁর মত প্রকাশ করতেন। কিন্তু আমাদের মধ্যকার আলোচনায় কখনো কোনো কৌশল বা লুকোচুরি ছিল না।

​মন্ত্রী তার পেশাগত সততা ও নৈতিকতার ভূয়সী প্রশংসা করে বলেন, ঘনিষ্ঠ বন্ধুত্ব থাকা সত্ত্বেও তিনি কখনো আমাকে খুশি করার জন্য কোনো পক্ষপাতদুষ্ট সংবাদ প্রকাশ করেননি। এমনকি আমার, আমার দল বা দলের শীর্ষ নেতৃত্বের বিষয়ে কোনো সংবাদ নিয়ে তাঁর সঙ্গে আমার তর্ক-বিতর্ক হলেও তিনি সবসময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতিতে অটল ছিলেন। তিনি বিশ্বাস করতেন সাংবাদিকতা এবং ব্যক্তিগত বন্ধুত্ব একসাথে চলতে পারে না—এবং এটিই একজন প্রকৃত পেশাদার সাংবাদিকের আদর্শ হওয়া উচিত।

​অর্থমন্ত্রী আরও উল্লেখ করেন যে, তৌফিক ইমরোজ খালিদী প্রচলিত সামাজিক আনুষ্ঠানিকতা বা জনসংযোগ এড়িয়ে চলতেন এবং নিজেকে সবসময় সাংবাদিকতার গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ রাখতেন। লন্ডনে বিবিসিতে কর্মরত থাকাকালীন সময়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, বুশ হাউসসহ বিবিসির বিভিন্ন দপ্তরে তাঁদের নিয়মিত আড্ডা ও আলোচনা হতো।

​জীবনের শেষ দিনগুলোতে বিনিয়োগ সংক্রান্ত জটিলতা ও মানসিক চাপের কারণে তৌফিক অনেকটা নিভৃতচারী ও বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন উল্লেখ করে অর্থমন্ত্রী গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, তৌফিক অত্যন্ত আত্মবিশ্বাসী ও আপসহীন মানুষ ছিলেন। নিজের সুবিধার জন্য তিনি কখনো কোনো বিষয়ে আপস করেননি। লন্ডনে তাঁর এই আকস্মিক চলে যাওয়া ব্যক্তিগতভাবে আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক।

অর্থমন্ত্রী বলেন, ​অনলাইন সাংবাদিকতায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাধ্যমে তৌফিক ইমরোজ খালিদী যে নতুন ধারার সূচনা করেছেন, প্রতিষ্ঠানটি আগামী দিনেও সেই ধারা অব্যাহত রাখবে। বক্তব্যের শেষে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর সন্তান ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

Related News

১৭ ডিসেম্বরের মধ্যে ফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহ শেষ করার নির্দেশ সমাজসেবা অধিদপ্তরের

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে খানা তথ্য সংগ্রহ শেষ করা এবং নীতিমালা ২০২৬ অনুযায়ী যাচাই ও অনুমোদনের নির্দেশ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।

আইনি প্রক্রিয়া মেনেই দেশে ফিরতে হবে: মতবিনিময়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ

সচিবালয়ে উইমেন্স জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়া মেনেই তাঁকে দেশে ফিরতে হবে।

কর্মীদের দক্ষতা ও ভাষাজ্ঞান বাড়ানোর উদ্যোগ: মালয়েশিয়ায় শ্রমবাজার ফের চালুর উদ্বোধন

সরকারি উদ্যোগে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মীদের দক্ষতা ও ভাষাগত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন।

বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড সাংবাদিকতায় নৈতিকতা ফেরানোর পদক্ষেপ: অর্থমন্ত্রী

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও নগদের যৌথ উদ্যোগে আয়োজিত বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে দেওয়া এই স্বীকৃতি সাংবাদিকতায় নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনবে।

শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে বা কঠোর নজরদারিতে ফেরানো হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকায় বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, পলাতক দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা হতে পারে।

আইনের শাসন ও গণতন্ত্রের পক্ষে আপসহীন ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের আহ্বান জানালেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

ফসল তোলার পর ক্ষতি কমাতে এবং ফল ও সবজির গুণমান ধরে রাখতে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ও তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবহন ব্যবহারের ওপর জোর দিয়েছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

তিন বাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’ পরিদর্শন ও দেশীয় সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখতে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Search