সারাদেশ

বিদায়ের আবেগঘন মুহূর্তে হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া

ছবি : নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের ৪৮নং হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোসলেহ উদ্দিন মোল্লা। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসিমুর রেজা।
সহকারি শিক্ষক মোহাম্মদ আশফাক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি আবু মুসা, নীলনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, সমাজসেবক আলহাজ্ব সফিকুল ইসলাম, ইউপি সদস্য আব্দুস সাত্তার, সাইদুর রহমান শিবলু, আবুল বাশার, নীলনগর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা, অভিভাবক সদস্য মোঃ কাউসার ও সমাজসেবক আলী আশরাফ।
এছাড়াও শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জান্নাতুল ফেরদৌস ও সুমাইয়া আক্তার।
বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীরা জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। তাদের এই পথচলায় শিক্ষা, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে যোগ্য, সুশিক্ষিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তারা। একই সঙ্গে শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকার কথাও তুলে ধরেন বক্তারা।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের আগামী দিনের পথচলা সুন্দর, সফল ও কল্যাণময় হওয়ার কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Related News

চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা

পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে; জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

বেড়িবাঁধ সড়কে গর্ত-ভাঙন, দুর্ঘটনা এড়াতে লাল পতাকা টাঙাল স্বেচ্ছাসেবীরা

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ সড়কে গর্ত ও ভাঙনের কারণে দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা টাঙিয়েছে আব্দুল আজিজ ফাউন্ডেশন।

মতলবে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন- ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার চেয়েও মানবিক মানুষ হওয়া খুববেশি জরুরী

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০০ নম্বর চরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বক্তারা মানবিক মানুষ হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।

বাগেরহাটের সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বাগেরহাট সদর উপজেলার ৪৭ নম্বর সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ফুটপাত ফিরিয়ে দাও, স্বস্তির ঢাকা ফিরিয়ে দাও।

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের উচ্ছেদ ও খাল পুনঃখনন উদ্যোগের প্রেক্ষাপটে ফুটপাত, বায়ুদূষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে বিশ্লেষণধর্মী কলাম।

লালমনিরহাটে উদ্যোক্তা তৈরিতে বিশেষ উদ্যোগ, প্রত্যেকে পাবেন সর্বোচ্চ ২০ লাখ টাকা

লালমনিরহাটের প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে উদ্যোক্তা নির্বাচন করে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা দেবে উত্তরা ব্যাংক; এর ৫০ শতাংশ বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা।

বরিশালে গণশুনানিতে ৩৭ জনের সমস্যা শুনলেন জেলা প্রশাসক, ২৫ জন পেলেন আর্থিক সহায়তা

বরিশাল জেলা প্রশাসনের সাপ্তাহিক গণশুনানিতে ৩৭ জনের সমস্যা শুনেছেন জেলা প্রশাসক মো. মামুন খন্দকার; ২৫ জনকে ৭৬ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনায় ছয় দিন পর মামলা, গ্রেপ্তার ২

নড়াইলের কালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের দুই নেতাকে কুপিয়ে হত্যার ছয় দিন পর ৫১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে; গ্রেপ্তার হয়েছেন দুই ভাই।

Search