বিদায়ের আবেগঘন মুহূর্তে হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৪৮ নম্বর হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মনিরুল ইসলাম মনির
চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেলা পুলিশের উদ্যোগে পৃথকভাবে এ দুটি সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে চাঁদপুর পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীরের উপস্থাপনায় সভাটি পরিচালিত হয়।
একই দিন দুপুরে পুলিশ অফিস সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধসংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনার পাশাপাশি জেলা পুলিশের কার্যক্রম এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়।
দুটি সভায় মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, চাঁদপুর; জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, পুলিশ লাইন্স, আরআই, রিজার্ভ অফিসসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৪৮ নম্বর হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ সড়কে গর্ত ও ভাঙনের কারণে দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা টাঙিয়েছে আব্দুল আজিজ ফাউন্ডেশন।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০০ নম্বর চরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বক্তারা মানবিক মানুষ হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।
বাগেরহাট সদর উপজেলার ৪৭ নম্বর সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের উচ্ছেদ ও খাল পুনঃখনন উদ্যোগের প্রেক্ষাপটে ফুটপাত, বায়ুদূষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে বিশ্লেষণধর্মী কলাম।
লালমনিরহাটের প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে উদ্যোক্তা নির্বাচন করে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা দেবে উত্তরা ব্যাংক; এর ৫০ শতাংশ বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা।
বরিশাল জেলা প্রশাসনের সাপ্তাহিক গণশুনানিতে ৩৭ জনের সমস্যা শুনেছেন জেলা প্রশাসক মো. মামুন খন্দকার; ২৫ জনকে ৭৬ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
নড়াইলের কালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের দুই নেতাকে কুপিয়ে হত্যার ছয় দিন পর ৫১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে; গ্রেপ্তার হয়েছেন দুই ভাই।
