জাতীয়

সিলেট-ঢাকা রুটে কমলো বিমানের ভাড়া

সিলেট: সিলেট-ঢাকা রুটে বিমানের উচ্চ ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে চলা জল্পনা-কল্পনা ও ক্ষোভের পর অবশেষে ভাড়া কমালো বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এই নতুন সিদ্ধান্তে সিলেটবাসীর মনে স্বস্তির বার্তা নিয়ে এসেছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

নতুন ভাড়ার কাঠামো: বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীসেবার উন্নয়ন এবং বাজার পরিস্থিতি বিবেচনায় এই রুটে ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী:

সর্বনিম্ন ভাড়া: মূল ভাড়া ২ হাজার ২৪ টাকা, ট্যাক্সসহ মোট ৩ হাজার ১৯৯ টাকা।

সর্বোচ্চ ভাড়া: মূল ভাড়া ৭ হাজার ২৪ টাকা, ট্যাক্সসহ মোট ৮ হাজার ১৯৯ টাকা।

আন্দোলনের মুখে সিন্ধান্ত: দীর্ঘদিন ধরে ঢাকা-সিলেট রুটে বিমানের ভাড়া অস্বাভাবিক বেশি থাকায় সিলেটজুড়ে ক্ষোভ বিরাজ করছিল। এই ভাড়া কমানোর দাবিতে সিলেটে বিভিন্ন সংগঠন আন্দোলনও চালিয়ে আসছিল। আন্দোলনকারীদের অভিযোগ ছিল, সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল দশার সুযোগ নিয়ে একটি অসাধু সিন্ডিকেট বিমানের টিকিটের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে।

ভাড়া কমানোর এই সিদ্ধান্তে সিলেট-ঢাকা রুটে যাতায়াতকারী যাত্রীদের বড় ধরনের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

Related News

সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদ ভবন: একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে বিরোধী দলকে কেবল অন্ধ বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে বরং অত্যন্ত দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালনের…

কানাডা বাংলাদেশকে অর্থনৈতিক ও কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায়: অজিত সিং

কানাডা বাংলাদেশকে কেবল বাণিজ্যের গন্তব্য নয়, বরং উন্নত আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে বলে জানিয়েছেন কানাডার হাইকমিশনার অজিত সিং। জাতীয় সংবাদ।

রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা বন্ধের আহ্বান টিআইবির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় রাজনৈতিক দলগুলোর প্রশ্রয় ও সহিংসতার পৃষ্ঠপোষকতা বন্ধের জোরালো আহ্বান জানিয়েছে টিআইবি। জাতীয় সংবাদ।

পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে মাস্টারপ্ল্যানপ্রণয়ন করা হচ্ছে: প্রধানমন্ত্রী

বিশ্ব বসতি দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, টেকসই নগর গড়ার লক্ষ্যে দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে। জাতীয় সংবাদ।

শেখ হাসিনাকে প্রত্যর্পণে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে: শামা ওবায়েদ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

১০টি এয়ারবাস কিনতে আগামী বুধবার চুক্তি সই করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

বহর সম্প্রসারণের অংশ হিসেবে ১০টি এয়ারবাস কিনতে আগামী বুধবার ঢাকার র‍্যাডিসন হোটেলে চুক্তি সই করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। জাতীয় ও এভিয়েশন সংবাদ।

বাংলাদেশে আঞ্চলিক অফিস স্থাপনের প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনা করছে মেটা: শামা ওবায়েদ

সিলিকন ভ্যালি সফরে মেটার সঙ্গে বৈঠকে বাংলাদেশে সরাসরি কার্যালয় স্থাপনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি মেটা ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।জাতীয় সংবাদ।

শাহজালালে জমজমের পানি নিয়ে তুলকালামের নেপথ্যে বিমানের মদিনা স্টেশনের গাফিলতি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওমরাহ যাত্রীদের জমজমের পানি নিয়ে উত্তেজনার নেপথ্যে রয়েছে বিমানের মদিনা স্টেশনের গাফিলতি ও অব্যবস্থাপনা।

Search