খেলা

আইএল টি-টোয়েন্টিতে প্রথম জয়ের দেখা পেল দুবাই

ক্রীড়া ডেস্ক : ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) নিজের অভিষেক ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও বল হাতে ঝলক দেখিয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। আর এই ম্যাচে তার দল দুবাই ক্যাপিটালস জয়ের দেখা পেয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) আবুধাবি নাইট রাইডার্সকে ৮৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে দুবাই। আসরের প্রথম ২ ম্যাচে হারের পর এই প্রথম জয়ের দেখা পেল দুবাই ক্যাপিটালস।

মোস্তাফিজের শিকার উন্মুক্ত চাঁদ ও ফিল সল্ট: নাইট রাইডার্সের বিপক্ষেও প্রথম ম্যাচের মতো মোস্তাফিজ শিকার করেন ২টি উইকেট।

এ দিন দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে মোস্তাফিজ তাঁর প্রথম শিকার বানান উন্মুক্ত চাঁদকে, যিনি রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান।

এরপর পাওয়ার প্লের শেষ ওভারে ফের বোলিংয়ে এসে মোস্তাফিজ আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন। ইংলিশ ব্যাটার ফিল সল্ট তাঁর প্রথম ২ বলে ১০ রান নিলেও, তৃতীয় বলে রান নিতে পারেননি। পরের বলেই সল্টকে সাজঘরের পথ দেখান মোস্তাফিজ। ড্রাইভ করতে গিয়ে রোভম্যান পাওয়েলের হাতে ধরা পড়েন সল্ট। তিনি ২১ বলে ২৭ রান করেন।

নিজের তৃতীয় এবং শেষ ওভারে মোস্তাফিজ ৭ রান দিলেও উইকেটশূন্য ছিলেন। সব মিলিয়ে এই ম্যাচে মোস্তাফিজ ৩ ওভারে মাত্র ২২ রান দিয়ে ২ উইকেট লাভ করেন।

Related News

মেরে ফেলার হুমকি ও ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ বরখাস্ত কোচ জেরার্ড জোনসের

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের বরখাস্ত কোচ জেরার্ড জোনস দাবি করেছেন, দায়িত্ব পালনের সময় তিনি ব্যক্তিগত আক্রমণ, তথ্য ফাঁস ও মেরে ফেলার হুমকি পেয়েছেন।

শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপের সেমিফাইনাল সমীকরণ কঠিন করল বাংলাদেশ

নারী এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হেরে সেমিফাইনালের পথ কঠিন করে তুলল বাংলাদেশ। শেষ চারে যেতে হলে আমিরাতের বিপক্ষে জিততেই হবে জ্যোতিদের।

শুরুতে গোল খেয়েও চেলসিকে হারিয়ে শতভাগ জয় ধরে রাখল আর্সেনাল

এমিরেটস স্টেডিয়ামে পিছিয়ে পড়েও চেলসিকে ২-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে আর্সেনাল। জয়সূচক গোলটি করেন মার্টিন ওডেগার্ড।

ইয়ামালের জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিল বার্সেলোনা

: লা লিগায় ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। ম্যাচে জোড়া গোল করেছেন লামিনে ইয়ামাল।

সব সমালোচনা ও পদত্যাগের দাবিকে উড়িয়ে দিয়ে ২০২৭ নির্বাচনে লড়বেন ফিফা সভাপতি ইনফান্তিনো

তীব্র সমালোচনা ও পদত্যাগের দাবি উপেক্ষা করে ২০২৭ সালের ফিফা সভাপতি নির্বাচনে চতুর্থ মেয়াদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিশ্চিত করেছেন জিয়ান্নি ইনফান্তিনো।

ইউএস ওপেন: টেলর টাউনসেন্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কা, ছুঁলেন সেরেনার রেকর্ড

ইউএস ওপেনে টেলর টাউনসেন্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন আরিনা সাবালেঙ্কা। একই সঙ্গে ছুঁয়েছেন সেরেনা উইলিয়ামসের বিশেষ রেকর্ড।

খেলোয়াড়দের মধ্যে লড়াইয়ের মানসিকতার অভাব রয়েছে, পিসিবির পদক্ষেপে অবাক হওয়ার কিছু নেই: শোয়েব আখতা

ইংল্যান্ড সফরে পাকিস্তানের ক্রিকেটারদের লড়াইয়ের মানসিকতা নেই বলে মন্তব্য করেছেন শোয়েব আখতার। পিসিবির বর্তমান পরিবর্তন ও দলের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন তিনি।

ইউএস ওপেন: টমি পলকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে কার্লোস আলকারাজ

ইনজুরি কাটিয়ে কোর্টে ফিরে দারুণ ছন্দে আছেন কার্লোস আলকারাজ। ইউএস ওপেনের শেষ আটে তিনি মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের বেন শেলটনের।

Search