বিশ্ব

পশ্চিম সুদানের শেষ ঘাঁটি এল-ফাশেরের পতন: আরএসএফের দখলে

খরতুম/এল-ফাশের: ১৮ মাসের তীব্র অবরোধ ও লড়াই শেষে সুদানের পশ্চিমাঞ্চলীয় শহর এল-ফাশেরের নিয়ন্ত্রণ নিয়েছে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। শহরটি ছিল সেনাবাহিনী নিয়ন্ত্রিত পশ্চিম দারফুর অঞ্চলের শেষ ঘাঁটি। শহর দখলের পর এর ভয়াবহ মানবিক প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে, যেখানে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, গত এক সপ্তাহে ৬০ হাজারেরও বেশি মানুষ পালিয়ে গেছে।

ইউএনএইচসিআরের মুখপাত্র ইউজিন বায়ুন জানান, সহিংসতা থেকে পালিয়ে আসা মানুষরা প্রায় ৮০ কিলোমিটার দূরে টাওইলা শহরে আশ্রয় নিচ্ছেন, যেখানে আশ্রয় ও খাদ্যের তীব্র সংকট। অনেক শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে।

জাতিসংঘের হিসাবে, এখনো প্রায় দেড় লাখ মানুষ এল-ফাশের শহরে অবরুদ্ধ অবস্থায় আছে।

২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া এই সংঘাত দেশটিকে মানবিক বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে, যেখানে এখন পর্যন্ত ১ কোটি ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘ একে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট বলে বর্ণনা করেছে।

বিবিসি জানিয়েছে, এল-ফাশের দখলের সময় ভয়াবহ অনাহার, গোলাবর্ষণ ও নির্বিচার হত্যাযজ্ঞ ঘটেছে। স্থানীয় সূত্রগুলো নারী নির্যাতন ও নিরস্ত্র মানুষ হত্যার মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে। বিবিসির অনুসন্ধানে আবু লুলু নামে আরএসএফের এক মিলিশিয়া সদস্যের অস্ত্রহীন লোককে হত্যার ঘটনা উঠে আসার পর আরএসএফ তাঁকে গ্রেপ্তারের দাবি করে একটি ভিডিও প্রকাশ করেছে।

এল-ফাশেরের পতনের ফলে সুদানে নতুন ভৌগোলিক বিভাজন স্পষ্ট হয়েছে: পশ্চিম সুদান ও দক্ষিণের কোরদোফান প্রদেশের বেশিরভাগ এখন আরএসএফের নিয়ন্ত্রণে, অন্যদিকে সেনাবাহিনী রাজধানী খার্তুম, মধ্য ও পূর্বাঞ্চলগুলো ধরে রেখেছে।

একসময় মিত্র থাকা সেনাবাহিনী ও আরএসএফ ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর যৌথভাবে ক্ষমতা নিয়েছিল। তবে বেসামরিক সরকারের পথে ফেরার আন্তর্জাতিক পরিকল্পনা নিয়েই তাদের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘাতের সূচনা হয়।

Related News

হুথি হামলায় সৌদি আরবে ৭৩ বেসামরিক নাগরিক আহত

দক্ষিণ সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরানে হুথি হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে দাবি সৌদি জোটের।

পারস্য উপসাগরীয় নিরাপত্তা কাঠামোয় ইরানকে চায় রাশিয়া

পারস্য উপসাগরীয় আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয় ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

হুথিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের রাজধানী সানা পুনর্দখলের প্রস্তুতি

হুথিদের কাছ থেকে ইয়েমেনের রাজধানী সানা পুনর্দখলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার

রাশিয়ায় বরফধসে পর্বতারোহী নিহত

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বালকারিয়ায় বরফধসে অন্তত ১১ পর্বতারোহী নিহত ও ৬ জন আহত হয়েছেন। দুর্গম এলাকায় চলছে উদ্ধার অভিযান।

দিল্লিতে মণিপুরী সংগীত শিক্ষক হত্যা

দিল্লির কিলোকারিতে উচ্চ শব্দে হৈচৈ করতে নিষেধ করায় একদল যুবকের হামলায় মণিপুরী গিটারিস্ট ও সংগীত শিক্ষক চোংথাম বিক্রম সিং নিহত হয়েছেন।

মার্কিন যুদ্ধজাহাজে হামলার সক্ষমতা ইরানের আছে: প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন যুদ্ধজাহাজে হামলার প্রযুক্তি ও সামরিক সক্ষমতা ইরানের নেই—ওয়াশিংটনের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন তেহরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মজিদ ইবনে আল-রেজা।

ফিলিস্তিনিদের সুরক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপ চায় আরব লীগ

ফিলিস্তিনিদের সুরক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে আরব লীগ। গাজা যুদ্ধবিরতি বাস্তবায়ন ও জোরপূর্বক বাস্তুচ্যুতির প্রচেষ্টা বন্ধের আহ্বান জানিয়েছে জোটটি।

ভক্সওয়াগন ইসরায়েলের প্রতিরক্ষা সরঞ্জাম

সংকট মোকাবিলায় ভক্সওয়াগনের পুনর্গঠনের অংশ হিসেবে একটি কারখানা বিক্রি করা হচ্ছে। সেখানে রাফায়েলের আকাশ প্রতিরক্ষা প্রকল্পের সরঞ্জাম তৈরি হবে।

Search