হুথি হামলায় সৌদি আরবে ৭৩ বেসামরিক নাগরিক আহত
দক্ষিণ সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরানে হুথি হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে দাবি সৌদি জোটের।
তেহরান: ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে অব্যাহত রাখবে এবং দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার মূল অংশ ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো দেশের সঙ্গেই আলোচনা করবে না বলে ঘোষণা দিয়েছে। আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই বিষয়ে তেহরানের কঠোর অবস্থান স্পষ্ট করেন।
আরাঘচি জোর দিয়ে বলেন, “আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করব না—আমাদের প্রতিপক্ষরা বল প্রয়োগের মাধ্যমে যা অর্জন করতে ব্যর্থ হয়েছে, চাপ বা রাজনীতির মাধ্যমে তা অর্জন করতে পারবে না।”
ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, “তেহরান ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়েও আলোচনা করবে না, কারণ কোনো যুক্তিসঙ্গত জাতি তার প্রতিরক্ষা ব্যবস্থা ত্যাগ করতে রাজি হবে না।”
তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের হামলার শিকার হওয়া স্থাপনার ধ্বংসস্তূপের নিচে পারমাণবিক উপকরণ এখনো রয়েছে, তবে সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়নি।
আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে শীর্ষ এই ইরানি কূটনীতিক ইসরায়েলের প্রতি কড়া হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং জায়নবাদী শাসনব্যবস্থার কাছ থেকে প্রতিকূল আচরণ আশা করি। আমরা সকল স্তরে প্রস্তুতির শীর্ষে আছি। ভবিষ্যতের যে কোনো যুদ্ধে ইসরায়েল আরেকটি পরাজয়ের সম্মুখীন হবে।”
আরাঘচি দাবি করেন, সাম্প্রতিক যুদ্ধ থেকে ইরান অনেক অভিজ্ঞতা অর্জন করেছে এবং একটি বাস্তব যুদ্ধে তাদের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা পরীক্ষা করেছে। তিনি হুঁশিয়ারি দেন যে, যদি জায়নবাদী সরকার পুনরায় আক্রমণ শুরু করে, তাহলে এর পরিণতি ভয়াবহ হবে।
উল্লেখ্য, গত ১৩ জুন রাতে ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আগ্রাসন শুরু করে। এর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তেহরান প্রতিশোধমূলক হামলা চালায়। নয় দিন হামলা-পাল্টা হামলার পর ২২ জুন ভোরে যুক্তরাষ্ট্র ইরানের ফোরদো, নাতানজ এবং ইসফাহানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় তেহরান কাতারে অবস্থিত বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর ২৪ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।
দক্ষিণ সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরানে হুথি হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে দাবি সৌদি জোটের।
পারস্য উপসাগরীয় আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয় ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
হুথিদের কাছ থেকে ইয়েমেনের রাজধানী সানা পুনর্দখলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার
রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বালকারিয়ায় বরফধসে অন্তত ১১ পর্বতারোহী নিহত ও ৬ জন আহত হয়েছেন। দুর্গম এলাকায় চলছে উদ্ধার অভিযান।
দিল্লির কিলোকারিতে উচ্চ শব্দে হৈচৈ করতে নিষেধ করায় একদল যুবকের হামলায় মণিপুরী গিটারিস্ট ও সংগীত শিক্ষক চোংথাম বিক্রম সিং নিহত হয়েছেন।
মার্কিন যুদ্ধজাহাজে হামলার প্রযুক্তি ও সামরিক সক্ষমতা ইরানের নেই—ওয়াশিংটনের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন তেহরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মজিদ ইবনে আল-রেজা।
ফিলিস্তিনিদের সুরক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে আরব লীগ। গাজা যুদ্ধবিরতি বাস্তবায়ন ও জোরপূর্বক বাস্তুচ্যুতির প্রচেষ্টা বন্ধের আহ্বান জানিয়েছে জোটটি।
সংকট মোকাবিলায় ভক্সওয়াগনের পুনর্গঠনের অংশ হিসেবে একটি কারখানা বিক্রি করা হচ্ছে। সেখানে রাফায়েলের আকাশ প্রতিরক্ষা প্রকল্পের সরঞ্জাম তৈরি হবে।
