বিনোদন

পাহাড়ে হাত কেটেও কাজাখস্তানে ঝুঁকিপূর্ণ শুটিং করেন নিশো

বিনোদন ডেস্ক : গত ৮ ডিসেম্বর ছিল অভিনেতা আফরান নিশোর জন্মদিন। এই দিন ভক্তদের আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন তিনি। সম্প্রতি কাজাখস্তানের বরফঢাকা পাহাড়ি এলাকায় টানা শুটিং, তীব্র ঠান্ডা ও শারীরিক ঝুঁকি নিয়ে ‘দম’ সিনেমার প্রথম লটের কাজ শেষ করে দেশে ফিরেছেন নিশো। সেখানেই তিনি শোনালেন কঠিন পরিস্থিতিতে শুটিংয়ের গল্প। নিশোর সঙ্গে ছিলেন ছবির পরিচালক রেদওয়ান রনিও।

দুর্গম পাহাড়ে আঘাত: পরিচালক রেদওয়ান রনি জানান, ৬ ডিসেম্বর কাজাখস্তান অংশের শুটিং শেষ হয়েছে। বরফঢাকা পাহাড়ি এলাকায় একেবারে সীমিত সুযোগ–সুবিধার মধ্যে তাদের কাজ করতে হয়েছে। এর মধ্যে একদিন তো পাহাড়ের মোড় ঘোরার সময় পাথরে হাত কেটে যায় নিশোর।

রনি বলেন, আঘাত পাওয়ার পর সঙ্গে সঙ্গে চিকিৎসাসেবা নেওয়ার মতো অবস্থাও সেখানে ছিল না। জায়গাটা খুবই দুর্গম ছিল। তাই শুটিং বন্ধ করে বিশ্রামে যাওয়ার কথা ভাবেননি নিশো। হাতে ব্যান্ডেজ নিয়েই পরের দৃশ্যগুলোর শুটিং করেছেন তিনি।

পরিচালক আরও বলেন, এই সিনেমার জন্য শিল্পীরা যেভাবে কাজ করেছেন, এমনটা সচরাচর হয় না। বেশ কয়েক বছর পর চলচ্চিত্র পরিচালনায় ফিরে তিনি বলেন, “‘দম’ নিয়ে ‘দম’ বানাতে এসেছি।” এটি সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি হচ্ছে, যেখানে থাকবে সারভাইভাল ড্রামা।

নিশোর অভিজ্ঞতার কথা: ‘দম’ ছবিতে প্রথমবারের মতো রেদওয়ান রনি ও আফরান নিশো একসঙ্গে কাজ করছেন। শুটিং থেকে ফিরে অভিজ্ঞতা জানাতে গিয়ে নিশো বলেন,

“‘দম’–এর মতো সিনেমার দায়িত্ব পাওয়া আমার জন্য আশীর্বাদ। টিমকে লিড করার মতো ভূমিকা আমার ওপর ছিল। তখন হাত কাটা–পা কাটার মতো বিষয় মাথায় রাখলে চলত না। আমরা কঠোর শিডিউলে ছিলাম—১০ মিনিট বিরতি মানে পুরো দিনের শিডিউল ফেল করা।”

কাজাখস্তানের প্রতিবন্ধক আবহাওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, ওখানে বেলা দুইটার পর সানলাইট থাকে না। সকাল থেকেই দৃশ্যধারণের জন্য দৌড়াতে হতো। তবে এত প্রতিবন্ধকতা সত্ত্বেও তারা এক দিনও বেশি শিডিউল নেননি, যা গর্বের বিষয়।

Related News

আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব: পরীমণি

আটলান্টায় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ চলাকালীন নিজের প্রিয় দল নিয়ে এক চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। আর্জেন্টিনা দলের কট্টর…

পরিবারসহ ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা

বিনোদন ডেস্ক: পবিত্র ওমরাহ হজ পালন করতে পরিবারসহ বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এবারের ওমরাহ সফরে তাঁর সঙ্গী হয়েছেন বাবা,…

অভিনেতা আলভীকে ১০ দিনের রিমান্ডে চায় ডিবি

স্ত্রী আফরা ইভনাত ইকরাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়ার ১০ দিনের রিমান্ড…

সাকলায়েনের চাকরি যাওয়া নিয়ে পরীমনির বিস্ফোরক মন্তব্য!

বিনোদন প্রতিবেদক: চিত্রনায়িকা পরীমনির সঙ্গে ‘নৈতিকতাবহির্ভূত’ সম্পর্কের জেরে অবশেষে চাকরি হারাতে হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিঞ্চার (এডিসি) মো. গোলাম…

দীর্ঘ ৫ বছর পর ক্যামেরার সামনে টম-জেনডায়া: নতুন স্পাইডার-ম্যানের আমেজ, তবে অমীমাংসিতই রইল বিয়ে-রহস্য

স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে সিনেমার প্রচারণায় দীর্ঘ ৫ বছর পর একসঙ্গে ধরা দিলেন টম হল্যান্ড ও জেনডায়া। বিয়ে এবং বাগদানের গুঞ্জন নিয়ে এবারও নীরব রইলেন এই হলিউড জুটি।

কনটেন্ট ক্রিয়েটর ও জুলাই যোদ্ধা কারিনা কায়সারের অকালমৃত্যু

ফুটবলার কায়সার হামিদের মেয়ে ও বিশিষ্ট কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার চেন্নাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জুলাই আন্দোলনে তাঁর অবদানের কথা স্মরণ করে শোকাহত আসিফ নজরুল ও নাহিদ ইসলাম।

এপস্টেইনের সাথে সম্পর্ক অস্বীকার জিজি হাদিদের

জেফরি এপস্টেইন নথিতে নাম আসা নিয়ে নীরবতা ভাঙলেন জিজি হাদিদ। এপস্টেইনের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দাবি করে একে ভয়ংকর অভিজ্ঞতা বললেন সুপারমডেল।

আরতি সিংকে কারিনা কাপুরের কড়া চাউনি ভাইরাল

আইএসপিএল গ্যালারিতে সাইফ আলি খানের সঙ্গে ছবি তোলা নিয়ে আরতি সিংয়ের ওপর কারিনা কাপুরের বিরক্তি। ভাইরাল ভিডিও ও নেটিজেনদের প্রতিক্রিয়ার বিস্তারিত।

Search