সাইবার অপরাধ মোকাবিলায় ডিজিটাল ল্যাব, বিশেষ প্রশিক্ষণ ও স্বতন্ত্র পুলিশ ইউনিট গঠন সরকারের
সাইবার অপরাধ দমনে স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট গঠন, ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন ও পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে সরকার।
ঢাকা: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট যেমন চ্যাটজিপিটির মতো সফটওয়্যারগুলো বৈশ্বিক তথ্য আদান-প্রদানে নতুন দিগন্ত খুলে দিলেও, এর সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে গুরুতর ঝুঁকি রয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এআই চ্যাটবটগুলো হলো মানবিক বিচারক্ষমতা ও অনুভূতিবিহীন সফটওয়্যার। ফলস্বরূপ, এদের সঙ্গে অতিরিক্ত সংবেদনশীল তথ্য শেয়ার করলে ব্যক্তিগত তথ্য ফাঁস, পরিচয় চুরি, এমনকি আর্থিক ক্ষতির মতো সমস্যা হতে পারে।
ঝুঁকি এড়াতে এআই চ্যাটবটকে যেসব তথ্য দেওয়া উচিত নয়, তার বিস্তারিত ব্যাখ্যা নিচে দেওয়া হলো:
১. ব্যক্তিগত তথ্য বা পাসওয়ার্ড: চ্যাটবটে ব্যবহারকারীদের দেওয়া তথ্য সংরক্ষিত হয় এবং তা যেকোনো সময় প্রকাশ পেতে পারে। তাই পাসওয়ার্ড, লগইন তথ্য বা ব্যক্তিগত সংবেদনশীল তথ্য কখনোই শেয়ার করা যাবে না। জনসমক্ষে বলতে চান না এমন কিছু লেখা থেকে বিরত থাকা আবশ্যক।
২. আর্থিক তথ্য: ব্যাংক হিসাব নম্বর বা ক্রেডিট কার্ডের তথ্য অনলাইনে ফাঁস হলে আর্থিক ক্ষতি বা পরিচয় জালিয়াতির ঝুঁকি তৈরি হয়। ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের আর্থিক তথ্য দেওয়া থেকে বিরত থাকুন।
৩. ব্যক্তিগত গোপন তথ্য: চ্যাটবট কোনো মানুষ নয় এবং এটি গোপনীয়তা রক্ষা করতে পারে না বা আপনার অনুভূতিও বোঝে না। তাই পারিবারিক বিষয় বা অন্যান্য সংবেদনশীল গোপন তথ্য শেয়ার করা অনুচিত।
৪. চিকিৎসা বা ওষুধসংক্রান্ত পরামর্শ: এআই চ্যাটবট চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। এটি ভুল রোগনির্ণয় বা চিকিৎসা পরিকল্পনা দিতে পারে। এছাড়াও, শারীরিক সমস্যার গোপন তথ্যগুলো অনলাইনে প্রকাশ পাওয়ার ঝুঁকি থাকে।
৫. ব্যক্তিগত সম্পর্কের তথ্য: চ্যাটবটগুলোর মানুষের মতো কোনো অনুভূতি না থাকায় সম্পর্কের জটিলতা বোঝার ক্ষমতা নেই। তাই আবেগ বা রোমান্টিক আলাপ এড়িয়ে চলাই নিরাপদ।
৬. গোপন তথ্য বা স্বীকারোক্তি: মানসিক চাপ কমাতে অনেকে চ্যাটবটে ব্যক্তিগত তথ্য শেয়ার করেন। কিন্তু এই তথ্যগুলোও অনলাইনে প্রকাশের সম্ভাবনা থাকে।
৭. যেসব তথ্য প্রকাশ করতে চান না: সাধারণ কথোপকথনের তথ্যও অনলাইনে প্রকাশ পেলে অনেক সময় বড় ধরনের সমস্যা হতে পারে। তাই যেসব তথ্য আপনি প্রকাশ করতে চান না, তা কখনোই চ্যাটবটে লেখা থেকে বিরত থাকতে হবে।
বিশেষজ্ঞদের মতে, চ্যাটবট ব্যবহারের ক্ষেত্রে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করা ব্যবহারকারীর নিজের দায়িত্ব।
সাইবার অপরাধ দমনে স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট গঠন, ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন ও পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে সরকার।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা (এপিসিএস) সম্পন্ন হয়েছে। পাশাপাশি রাশিয়ার বাইরে প্রথম চালু হলো ওআইএসএস প্রযুক্তি।
মধ্য আমেরিকার নিকারাগুয়ার ভয়ংকর মাসায়া বা ‘মাউথ অব হেল’ আগ্নেয়গিরির গভীরে দুটি প্রকোষ্ঠে জমছে নতুন ম্যাগমা। বিজ্ঞানীদের বড় ধরনের সতর্কবার্তা।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারণে ভবিষ্যতে সপ্তাহে তিন দিন কাজ করেই পরিবার চালানো যাবে বলে মনে করছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।
ঢাকায় আয়োজিত ‘অনার কানেক্ট’ অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও কানেক্টেড প্রযুক্তির নতুন পরিকল্পনা তুলে ধরেছে অনার বাংলাদেশ। প্রদর্শিত হয়েছে রোবট ফোন। প্রযুক্তি সংবাদ।
এআই প্রযুক্তি ব্যবহার করে কম উচ্চতায় গতিপথ পরিবর্তনে সক্ষম মধ্যম পাল্লার কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি করেছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি ৭০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।
কোডিং, প্রকৌশল ও সাইবার নিরাপত্তায় নতুন বিপ্লব নিয়ে এলো গুগলের সবচেয়ে শক্তিশালী এআই মডেল ‘জেমিনি ৪ আর্গন’।
কিশোর-কিশোরীদের অনলাইন সুরক্ষায় হোয়াটসঅ্যাপ নিয়ে এলো ‘পেরেন্টাল কন্ট্রোল’ ফিচার। ব্যক্তিগত প্রাইভেসি বজায় রেখে মা-বাবারা করতে পারবেন তদারকি।
