শিক্ষা

স্কুল ব্যাংকিং সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের নতুন রোডম্যাপ

ঢাকা:  দেশের আর্থিক খাতে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণ দিন দিন শক্তিশালী হচ্ছে। ২০১০ সালে শুরু হওয়া স্কুল ব্যাংকিং কার্যক্রমের আওতায় বর্তমানে ৪৮ লাখেরও বেশি শিক্ষার্থী ব্যাংক হিসাব খুলেছে। এসব হিসাবে মোট জমার পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ১৭০ কোটি টাকা। আর্থিক শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে এখন প্রতিটি ব্যাংক শাখাকে বাধ্যতামূলকভাবে অন্তত একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক এক নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি ব্যাংক শাখাকে তাদের নিকটবর্তী অন্তত একটি শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করতে হবে। সেখানে নিয়মিত আর্থিক শিক্ষা কর্মসূচি পালন করতে হবে এবং শিক্ষার্থীদের হিসাব খোলার সেবা দিতে হবে। ব্যাংকগুলোকে এ ক্ষেত্রে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি প্রতিবেদন জমা দিতে হচ্ছে। চলতি বছরের লক্ষ্যমাত্রা অনুযায়ী, প্রতিটি শাখাকে অন্তত ৩০০টি নতুন হিসাব খুলতে হবে।

সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, স্কুল ব্যাংকিংয়ে গ্রামের শিক্ষার্থীদের অংশগ্রহণ শহরের চেয়ে কিছুটা বেশি। মোট অ্যাকাউন্টের ৫২.৭৪ শতাংশই পল্লী অঞ্চলে অবস্থিত। এছাড়া ছাত্র ও ছাত্রীদের হিসাবের অনুপাত প্রায় সমান (ছাত্র ৫০.৮১% ও ছাত্রী ৪৯.১৯%), যা আর্থিক অন্তর্ভুক্তিতে লিঙ্গ সমতার একটি ইতিবাচক চিত্র তুলে ধরে। বর্তমানে দেশের ৬১টি ব্যাংকের মধ্যে ৫৯টি ব্যাংকই এই সেবা প্রদান করছে।

স্কুল ব্যাংকিংয়ের উদ্দেশ্য শুধু টাকা জমানো নয়, বরং সঞ্চয়ের অভ্যাস তৈরি করা। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কোনো শিক্ষার্থীর বয়স ১৮ বছর পূর্ণ হলে তাঁর অ্যাকাউন্টটি স্বয়ংক্রয়িভাবে সাধারণ সঞ্চয়ী হিসাবে রূপান্তরিত হবে। এ পর্যন্ত প্রায় ১১ লাখ ৮৭ হাজার অ্যাকাউন্ট সাধারণ হিসাবে রূপান্তরিত হয়েছে।

কিভাবে হিসাব খোলা যায়? মাত্র ১০০ টাকা জমা দিয়ে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড ব্যবহার করে যে কেউ এই হিসাব খুলতে পারে। তবে ১৮ বছরের কম বয়সী হওয়ায় এ ক্ষেত্রে অভিভাবকের সম্মতি ও প্রয়োজনীয় নথিপত্র প্রয়োজন হয়। এই কার্যক্রমকে জনপ্রিয় করতে এ বছর দেশের বিভিন্ন অঞ্চলে ১৩টি স্কুল ব্যাংকিং সম্মেলন আয়োজন করা হয়েছে।

Related News

সরকারি প্রাথমিকে শিক্ষক সংকট কাটাতে ফের নতুন নিয়োগ বিজ্ঞপ্তির প্রস্তুতি

সুপারিশ পাওয়ার পরও ১ হাজার ৪৭১ জন প্রার্থী সরকারি প্রাথমিকে যোগ দেননি। শিক্ষক সংকট কাটাতে দ্রুত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শিক্ষা সংবাদ।

শিক্ষক দিবসে মৌলভীবাজার কালেক্টরেট স্কুলের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি

মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রথম শিক্ষার্থী শেখ শামসুজ্জামানের অভিভাবক শিক্ষক দিবসে শিক্ষকদের উদ্দেশ্যে আবেগঘন চিঠি লিখেছেন।

প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তির নতুন পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়

শিশুদের ওপর চাপ ও কোচিং বাণিজ্য এড়াতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তির পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়।

‘সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে হলে আগে অভিভাবকদেরই মোবাইল থেকে দূরে থাকতে হবে’ – ইস্রাফিল আলম

মতলব উত্তরের আবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি শিক্ষা অফিসার মো. আনিসুর রহমান।

কেএফটি কলেজিয়েট স্কুলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস

উৎসবমুখর পরিবেশে কেএফটি কলেজিয়েট স্কুলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।

নতুন স্বপ্নে সুজাতপুর ডিগ্রি কলেজে নবীনদের বরণ

মতলব উত্তরের ঐতিহ্যবাহী সুজাতপুর ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত। শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ার আহ্বান।

নটর ডেম কলেজ একাদশ শ্রেণি ভর্তি ফলাফল ২০২৬

নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ। আজ শুরু হচ্ছে মৌখিক পরীক্ষা, চূড়ান্ত ফলাফল কাল মঙ্গলবার প্রকাশ করা হবে।

এসএসসির পুনর্নিরীক্ষণে রেকর্ড সংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন, অতীতের সব রেকর্ড ভাঙল এবার

এসএসসির পুনর্নিরীক্ষণের ফলাফলে দেশের ১১টি বোর্ডে ৫৬ হাজার ২৫৯ জন শিক্ষার্থীর নম্বর পরিবর্তিত হয়েছে, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

Search