জাতীয়

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় ড. ইউনূস: স্থান পেলেন ৫০তম অবস্থানে

কাতারের আমির শীর্ষে, দ্বিতীয় মুফতি তাকি উসমানি; তালিকায় তুরস্কের এরদোগান ও সৌদি ক্রাউন প্রিন্সও।

ঢাকা: প্রতি বছরের মতো ২০২৬ সালের জন্য বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)’। ‘দ্য মুসলিম ৫০০: ৫০০ ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস ২০২৬’ শিরোনামের এই মর্যাদাপূর্ণ তালিকায় এবারও স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

প্রকাশিত তালিকা অনুযায়ী, ড. মুহাম্মদ ইউনূস বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের মধ্যে ৫০তম স্থানে রয়েছেন। প্রতিবেদনে তাকে ‘Interim Prime Minister of Bangladesh’ (বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী) হিসেবে উল্লেখ করা হয়েছে। গত বছরও তিনি এই তালিকায় ৫০তম অবস্থানে ছিলেন।

এবারের তালিকার শীর্ষে রয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের প্রখ্যাত মুফতি ও ইসলামি স্কলার শেখ মুহাম্মদ তাকি উসমানি এবং তৃতীয় স্থানটি দখল করেছেন ইয়েমেনি সুফি আলেম শেখ হাবিব উমর বিন হাফিজ।

শীর্ষ দশের তালিকায় গুরুত্বপূর্ণ মুসলিম রাষ্ট্র ও ধর্মীয় নেতাদের নাম রয়েছে। এঁরা হলেন— ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি (৪র্থ), জর্ডানের বাদশাহ এইচএম আবদুল্লাহ দ্বিতীয় ইবনে আল-হুসেইন (৫ম), আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড শেখ ড. আহমদ মুহাম্মদ আল-তায়্যিব (৬ষ্ঠ), তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান (৭ম), সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল-আজিজ আল-সৌদ (৮ম), সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান (৯ম) এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম (১০ম)।

শীর্ষ ৫০ জনের তালিকায় আরও স্থান পেয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (১৪তম), ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো (১৫তম), ভারতের মাওলানা মাহমুদ মাদানী (১৬তম), মিশরীয় ফুটবলার মোহাম্মদ সালাহ, যুক্তরাষ্ট্রের স্কলার শেখ হামজা ইউসুফ হ্যানসন এবং তালিবান নেতা মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দজাদা।

শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. ইউনূস ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে জামানতবিহীন ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণে এবং নারীদের অর্থনৈতিক স্বনির্ভরতায় তাঁর ভূমিকা অভাবনীয় হিসেবে স্বীকৃত। ধর্মীয় চিন্তাভাবনা, রাজনৈতিক নেতৃত্ব, শিল্প ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে গভীরভাবে অবদান রাখছেন এবং নিজ দেশে ও দেশের বাইরে মুসলমান সম্প্রদায়কে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে যাচ্ছেন এমন ব্যক্তিরা এই তালিকায় স্থান পান।

জর্জটাউন ইউনিভার্সিটির প্রিন্স আলওয়ালিদ বিন তালাল সেন্টার ফর মুসলিম-ক্রিশ্চিয়ান আন্ডারস্ট্যান্ডিংয়ের সহযোগিতায় এই তালিকাটি প্রস্তুত করা হয়।

Related News

পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি?

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিএনপির উচ্চপর্যায়ের বার্তা ও সম্ভাব্য পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত পড়ুন দৈনিক শব্দমিছিলে।

অবৈধ আদেশের ভিত্তিতে গণভোট চাপিয়ে দেওয়া হয়েছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটকে অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, রাজনৈতিক কোনো সমঝোতা ছাড়াই একটি অবৈধ আদেশের…

প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না তারেক রহমান: জিয়াউদ্দিন হায়দার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি উল্লেখ করেন,…

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে…

মোজাফফরই জিয়াউর রহমানকে গুলি করেন, আত্মগোপনে ছিলেন ভারতে

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম প্রধান আসামি এবং দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার…

শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনা দেশে ফিরলে তার আত্মসমর্পণ করার কোনো সুযোগ থাকবে না এবং দেশে আসামাত্রই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার…

জুলাই হত্যাকাণ্ডের বিচার জাতি চিরকাল মনে রাখবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

জুলাই আন্দোলনে গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতদের এমন দৃষ্টান্তমূলক বিচার করা হবে যা জাতি চিরকাল মনে রাখবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি…

৪৫ বছর পর জিয়া হত্যার আসামি সাবেক মেজর মোজাফফর গ্রেপ্তার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি, পলাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে দীর্ঘ ৪৫ বছর পর গ্রেপ্তার করা হয়েছে। বুধবার মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস…

Search