খেলা

মেসিকে ছাড়িয়ে আয়ের শীর্ষে রোনালদো

স্পোর্টস : ফুটবল বিশ্বে আয়ের সব রেকর্ড ভেঙে শীর্ষে অবস্থান করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফোর্বসের ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী, এ বছর আল নাসর তারকা ২৮০ মিলিয়ন ডলার আয় করেছেন। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন এনবিএ তারকা লেব্রন জেমস (১৩২.৬ মিলিয়ন ডলার) এবং তৃতীয় স্থানে লিওনেল মেসি।

মেসি এ বছর ইন্টার মায়ামি এবং বিভিন্ন বাণিজ্যিক চুক্তি থেকে ১৩০ মিলিয়ন ডলার আয় করেছেন। ফুটবলারদের মধ্যে আয়ের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আল ইত্তিহাদের করিম বেনজেমা (১০৪ মিলিয়ন ডলার)। এরপরই রয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড। তালিকায় এবার প্রথমবারের মতো নাম লিখিয়েছেন তরুণ তুর্কি ভিনিসিয়ুস ও লামিন ইয়ামাল। বয়সের ভারে ন্যুব্জ হলেও ব্র্যান্ড ভ্যালুর দিক দিয়ে রোনালদো-মেসি এখনও বিশ্বের বাকি ক্রীড়াবিদদের ধরাছোঁয়ার বাইরে।

Related News

মেরে ফেলার হুমকি ও ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ বরখাস্ত কোচ জেরার্ড জোনসের

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের বরখাস্ত কোচ জেরার্ড জোনস দাবি করেছেন, দায়িত্ব পালনের সময় তিনি ব্যক্তিগত আক্রমণ, তথ্য ফাঁস ও মেরে ফেলার হুমকি পেয়েছেন।

শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপের সেমিফাইনাল সমীকরণ কঠিন করল বাংলাদেশ

নারী এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হেরে সেমিফাইনালের পথ কঠিন করে তুলল বাংলাদেশ। শেষ চারে যেতে হলে আমিরাতের বিপক্ষে জিততেই হবে জ্যোতিদের।

শুরুতে গোল খেয়েও চেলসিকে হারিয়ে শতভাগ জয় ধরে রাখল আর্সেনাল

এমিরেটস স্টেডিয়ামে পিছিয়ে পড়েও চেলসিকে ২-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে আর্সেনাল। জয়সূচক গোলটি করেন মার্টিন ওডেগার্ড।

ইয়ামালের জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিল বার্সেলোনা

: লা লিগায় ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। ম্যাচে জোড়া গোল করেছেন লামিনে ইয়ামাল।

সব সমালোচনা ও পদত্যাগের দাবিকে উড়িয়ে দিয়ে ২০২৭ নির্বাচনে লড়বেন ফিফা সভাপতি ইনফান্তিনো

তীব্র সমালোচনা ও পদত্যাগের দাবি উপেক্ষা করে ২০২৭ সালের ফিফা সভাপতি নির্বাচনে চতুর্থ মেয়াদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিশ্চিত করেছেন জিয়ান্নি ইনফান্তিনো।

ইউএস ওপেন: টেলর টাউনসেন্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কা, ছুঁলেন সেরেনার রেকর্ড

ইউএস ওপেনে টেলর টাউনসেন্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন আরিনা সাবালেঙ্কা। একই সঙ্গে ছুঁয়েছেন সেরেনা উইলিয়ামসের বিশেষ রেকর্ড।

খেলোয়াড়দের মধ্যে লড়াইয়ের মানসিকতার অভাব রয়েছে, পিসিবির পদক্ষেপে অবাক হওয়ার কিছু নেই: শোয়েব আখতা

ইংল্যান্ড সফরে পাকিস্তানের ক্রিকেটারদের লড়াইয়ের মানসিকতা নেই বলে মন্তব্য করেছেন শোয়েব আখতার। পিসিবির বর্তমান পরিবর্তন ও দলের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন তিনি।

ইউএস ওপেন: টমি পলকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে কার্লোস আলকারাজ

ইনজুরি কাটিয়ে কোর্টে ফিরে দারুণ ছন্দে আছেন কার্লোস আলকারাজ। ইউএস ওপেনের শেষ আটে তিনি মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের বেন শেলটনের।

Search