বিশ্ব

রাশিয়ার তেল কিনলে ৫০০% মার্কিন শুল্কের মুখে ভারত

ওয়াশিংটন : রাশিয়ার অর্থনীতিতে আঘাত হানতে মস্কোর বাণিজ্যিক অংশীদারদের ওপর কঠোর শুল্ক আরোপের একটি বিলে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘গ্রাহাম-ব্লুমেনথাল’ নামে পরিচিত এই দ্বিপাক্ষিক বিলে রাশিয়ার তেল বা ইউরেনিয়াম আমদানিকারক দেশগুলোর ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এর ফলে সরাসরি চাপের মুখে পড়তে যাচ্ছে ভারত, চীন ও ব্রাজিলের মতো দেশগুলো।

সিনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন, রাশিয়ার সামরিক সক্ষমতা কমাতে এবং পুতিনকে ইউক্রেন যুদ্ধ বন্ধে বাধ্য করতে এই বিলটি আনা হয়েছে। বিলটি পাস হলে প্রেসিডেন্ট ট্রাম্প সেই দেশগুলো থেকে আসা পণ্যে আকাশচুম্বী শুল্ক বসাতে পারবেন যারা জেনেবুঝে রুশ জ্বালানি ক্রয় করছে। বর্তমানে রাশিয়ার তেল কেনার অভিযোগে ভারত ইতোমধ্যেই ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক দিচ্ছে, যা এই বিল পাশের ফলে বহুগুণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আগামী সপ্তাহেই মার্কিন আইনসভায় বিলটি নিয়ে ভোটাভুটির সম্ভাবনা রয়েছে।

Related News

হুথি হামলায় সৌদি আরবে ৭৩ বেসামরিক নাগরিক আহত

দক্ষিণ সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরানে হুথি হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে দাবি সৌদি জোটের।

পারস্য উপসাগরীয় নিরাপত্তা কাঠামোয় ইরানকে চায় রাশিয়া

পারস্য উপসাগরীয় আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয় ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

হুথিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের রাজধানী সানা পুনর্দখলের প্রস্তুতি

হুথিদের কাছ থেকে ইয়েমেনের রাজধানী সানা পুনর্দখলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার

রাশিয়ায় বরফধসে পর্বতারোহী নিহত

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বালকারিয়ায় বরফধসে অন্তত ১১ পর্বতারোহী নিহত ও ৬ জন আহত হয়েছেন। দুর্গম এলাকায় চলছে উদ্ধার অভিযান।

দিল্লিতে মণিপুরী সংগীত শিক্ষক হত্যা

দিল্লির কিলোকারিতে উচ্চ শব্দে হৈচৈ করতে নিষেধ করায় একদল যুবকের হামলায় মণিপুরী গিটারিস্ট ও সংগীত শিক্ষক চোংথাম বিক্রম সিং নিহত হয়েছেন।

মার্কিন যুদ্ধজাহাজে হামলার সক্ষমতা ইরানের আছে: প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন যুদ্ধজাহাজে হামলার প্রযুক্তি ও সামরিক সক্ষমতা ইরানের নেই—ওয়াশিংটনের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন তেহরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মজিদ ইবনে আল-রেজা।

ফিলিস্তিনিদের সুরক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপ চায় আরব লীগ

ফিলিস্তিনিদের সুরক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে আরব লীগ। গাজা যুদ্ধবিরতি বাস্তবায়ন ও জোরপূর্বক বাস্তুচ্যুতির প্রচেষ্টা বন্ধের আহ্বান জানিয়েছে জোটটি।

ভক্সওয়াগন ইসরায়েলের প্রতিরক্ষা সরঞ্জাম

সংকট মোকাবিলায় ভক্সওয়াগনের পুনর্গঠনের অংশ হিসেবে একটি কারখানা বিক্রি করা হচ্ছে। সেখানে রাফায়েলের আকাশ প্রতিরক্ষা প্রকল্পের সরঞ্জাম তৈরি হবে।

Search