হুথি হামলায় সৌদি আরবে ৭৩ বেসামরিক নাগরিক আহত
দক্ষিণ সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরানে হুথি হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে দাবি সৌদি জোটের।
ওয়াশিংটন প্রতিনিধি : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি চুক্তিতে রাজি থাকলেও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তাতে প্রস্তুত নন। বুধবার ওভাল অফিসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পুতিন প্রায় চার বছরের এই লড়াই শেষ করতে চান। তবে আলোচনার মাধ্যমে সমাধান না হওয়ার জন্য তিনি সরাসরি জেলেনস্কিকে দায়ী করেন।
ট্রাম্পের এমন মন্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ইউরোপীয় নেতাদের ধারণা, ট্রাম্প মিত্রদেশ ইউক্রেনের চেয়ে পুতিনের দাবির ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন। যদিও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো পুতিনের সাম্রাজ্য বিস্তারের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বারবার সতর্ক করে আসছে, তবে ট্রাম্প প্রশাসন সেই শঙ্কাকে নাকচ করে দিচ্ছে। ট্রাম্পের এই অবস্থানের ফলে কিয়েভ ও ওয়াশিংটনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে বড় ধরণের ফাটল ধরার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
দক্ষিণ সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরানে হুথি হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে দাবি সৌদি জোটের।
পারস্য উপসাগরীয় আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয় ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
হুথিদের কাছ থেকে ইয়েমেনের রাজধানী সানা পুনর্দখলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার
রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বালকারিয়ায় বরফধসে অন্তত ১১ পর্বতারোহী নিহত ও ৬ জন আহত হয়েছেন। দুর্গম এলাকায় চলছে উদ্ধার অভিযান।
দিল্লির কিলোকারিতে উচ্চ শব্দে হৈচৈ করতে নিষেধ করায় একদল যুবকের হামলায় মণিপুরী গিটারিস্ট ও সংগীত শিক্ষক চোংথাম বিক্রম সিং নিহত হয়েছেন।
মার্কিন যুদ্ধজাহাজে হামলার প্রযুক্তি ও সামরিক সক্ষমতা ইরানের নেই—ওয়াশিংটনের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন তেহরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মজিদ ইবনে আল-রেজা।
ফিলিস্তিনিদের সুরক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে আরব লীগ। গাজা যুদ্ধবিরতি বাস্তবায়ন ও জোরপূর্বক বাস্তুচ্যুতির প্রচেষ্টা বন্ধের আহ্বান জানিয়েছে জোটটি।
সংকট মোকাবিলায় ভক্সওয়াগনের পুনর্গঠনের অংশ হিসেবে একটি কারখানা বিক্রি করা হচ্ছে। সেখানে রাফায়েলের আকাশ প্রতিরক্ষা প্রকল্পের সরঞ্জাম তৈরি হবে।
