বিশ্ব

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে পারে যুক্তরাজ্য

আন্তর্জাতিক প্রতিবেদক : শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিতে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারির বিষয়টি বিবেচনা করছে যুক্তরাজ্য। গত সোমবার ব্রিটিশ সরকার জানিয়েছে, অস্ট্রেলিয়ার এই সংক্রান্ত আইন কীভাবে বাস্তবায়িত হচ্ছে তা সশরীরে দেখতে ব্রিটিশ মন্ত্রীরা সিডনি সফর করবেন।

প্রযুক্তি মন্ত্রী লিজ কেন্ডাল বলেন, আসক্তি সৃষ্টিকারী ‘ইনফিনিট স্ক্রলিং’ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ক্ষতিকর কনটেন্ট থেকে শিশুদের রক্ষা করাই তাঁদের প্রধান লক্ষ্য। বর্তমান আইনে ১৩ বছর বয়স হলে যুক্তরাজ্যে সোশ্যাল মিডিয়ায় আইডি খোলার অনুমতি থাকলেও তা বাড়িয়ে ১৬ করার প্রস্তাব উঠেছে। তবে বিরোধী দলীয় নেত্রী কেমি ব্যাডেনখ দ্রুত এই নিষেধাজ্ঞা কার্যকরের দাবি তুলেছেন। এ বিষয়ে তথ্য ও প্রমাণ সংগ্রহের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে লেবার সরকার।

Related News

আন্তর্জাতিক আদালতের রায়: রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার, বাংলাদেশের জন্য কূটনৈতিক বিজয়

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে আইসিজের দোষী সাব্যস্ত করার ঐতিহাসিক রায়, কক্সবাজারের রোহিঙ্গাদের প্রতিক্রিয়া ও বাংলাদেশের কূটনৈতিক করণীয় নিয়ে লিখেছেন আতাউর রহমান মিন্টু।

কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিতে যুদ্ধ ড্রোন ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করে হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী।

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় জাতিসংঘের পরিদর্শন করতে দেবে না ইরান

মধ্যপ্রাচ্যের যুদ্ধের অবসান ও শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আইএইএর পরিদর্শকদের প্রবেশ করতে দেবে না বলে জানিয়েছে ইরান।

ইরানি হামলা আবার শুরু হওয়ায় বিকট বিস্ফোরণে কাঁপল বাহরাইন

তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো রোববার ইরানি ড্রোন হামলার শিকার হয়ে বিকট বিস্ফোরণে কেঁপে উঠেছে বাহরাইন। দেশটিতে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।

ম্যানিলায় শুরু হলো আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় রোববার শুরু হয়েছে আসিয়ান সম্মেলন। বাণিজ্য, নিরাপত্তা ও ট্রাম্পের সফরকে কেন্দ্র করে বিশ্ববাসীর নজর এখন এই আঞ্চলিক সম্মেলনের দিকে।

দক্ষিণ সুদানে প্রথম নির্বাচন আবারও পেছাল, নতুন তারিখ ১১ ফেব্রুয়ারি

জাতিগত ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিশ্বের নবীনতম দেশ দক্ষিণ সুদানের প্রথম জাতীয় নির্বাচন আবারও পিছিয়ে আগামী ১১ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

চীনে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, সি ও পুতিন; আলোচনায় থাকছে যেসব বিষয়

চীনের শেনজেনে এপেক সম্মেলনের ফাঁকে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ডোনাল্ড ট্রাম্প, সি চিন পিং ও ভ্লাদিমির পুতিন। আলোচনায় থাকবে পারমাণবিক অস্ত্র ও ইরান প্রসঙ্গ।

যুক্তরাষ্ট্রের আকাশসীমায় বিমান চলাচল শুরু, সাইবার হামলার ঘটনা ঘটেনি: কর্তৃপক্ষ

পুরোনো হার্ডওয়্যার ত্রুটির কারণে কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের আকাশসীমায় পুনরায় বিমান চলাচল শুরু হয়েছে। এতে কোনো সাইবার হামলা ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Search