বিশ্ব

এপস্টেইন নথিতে মোদির নাম আসায় ভারতজুড়ে তোলপাড়

আন্তর্জাতিক : মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টেইনের প্রকাশিত নতুন নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম আসায় নয়াদিল্লিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নতুন ট্রান্সপারেন্সি আইনের আওতায় কয়েক লাখ পৃষ্ঠার গোপন নথি প্রকাশ করা হয়। সেখানে ২০১৭ সালে মোদির ইসরায়েল সফর নিয়ে এপস্টেইনের সংশ্লিষ্টতার দাবি করা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবিকে ‘কল্পনাপ্রসূত ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিলেও কংগ্রেস একে বড় ধরনের কূটনৈতিক সংকট হিসেবে দেখছে। কংগ্রেস নেতাদের মতে, প্রধানমন্ত্রীর নাম এই নথিতে আসা ভারতের আন্তর্জাতিক সম্মানের জন্য হুমকিস্বরূপ। উল্লেখ্য, ২০১৯ সালে কারাগারে আত্মহত্যা করা এপস্টেইনের ডায়েরি ও নথিপত্র বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের জন্য দীর্ঘকাল ধরেই অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান এই ঘটনা ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে নতুন কোনো প্রভাব ফেলে কি না, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

Related News

হুথি হামলায় সৌদি আরবে ৭৩ বেসামরিক নাগরিক আহত

দক্ষিণ সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরানে হুথি হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে দাবি সৌদি জোটের।

পারস্য উপসাগরীয় নিরাপত্তা কাঠামোয় ইরানকে চায় রাশিয়া

পারস্য উপসাগরীয় আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয় ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

হুথিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের রাজধানী সানা পুনর্দখলের প্রস্তুতি

হুথিদের কাছ থেকে ইয়েমেনের রাজধানী সানা পুনর্দখলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার

রাশিয়ায় বরফধসে পর্বতারোহী নিহত

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বালকারিয়ায় বরফধসে অন্তত ১১ পর্বতারোহী নিহত ও ৬ জন আহত হয়েছেন। দুর্গম এলাকায় চলছে উদ্ধার অভিযান।

দিল্লিতে মণিপুরী সংগীত শিক্ষক হত্যা

দিল্লির কিলোকারিতে উচ্চ শব্দে হৈচৈ করতে নিষেধ করায় একদল যুবকের হামলায় মণিপুরী গিটারিস্ট ও সংগীত শিক্ষক চোংথাম বিক্রম সিং নিহত হয়েছেন।

মার্কিন যুদ্ধজাহাজে হামলার সক্ষমতা ইরানের আছে: প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন যুদ্ধজাহাজে হামলার প্রযুক্তি ও সামরিক সক্ষমতা ইরানের নেই—ওয়াশিংটনের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন তেহরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মজিদ ইবনে আল-রেজা।

ফিলিস্তিনিদের সুরক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপ চায় আরব লীগ

ফিলিস্তিনিদের সুরক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে আরব লীগ। গাজা যুদ্ধবিরতি বাস্তবায়ন ও জোরপূর্বক বাস্তুচ্যুতির প্রচেষ্টা বন্ধের আহ্বান জানিয়েছে জোটটি।

ভক্সওয়াগন ইসরায়েলের প্রতিরক্ষা সরঞ্জাম

সংকট মোকাবিলায় ভক্সওয়াগনের পুনর্গঠনের অংশ হিসেবে একটি কারখানা বিক্রি করা হচ্ছে। সেখানে রাফায়েলের আকাশ প্রতিরক্ষা প্রকল্পের সরঞ্জাম তৈরি হবে।

Search