আন্তর্জাতিক প্রতিবেদক : দীর্ঘ দুই বছর পর গাজা ও মিসরের সংযোগস্থল রাফাহ সীমান্ত ক্রসিং আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। গতকাল সোমবার থেকে শুরু হওয়া এই পরীক্ষামূলক কার্যক্রমে প্রতিদিন ১৫০ জন গাজাবাসী বাইরে যেতে এবং ৫০ জন গাজায় প্রবেশ করতে পারবেন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা কোগাট জানিয়েছে, জিম্মি সেনার মরদেহ উদ্ধারের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের তত্ত্বাবধানে ক্রসিংটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জরুরি চিকিৎসার প্রয়োজনে সীমান্ত পার হওয়ার জন্য শত শত রোগী লাইনে দাঁড়িয়ে আছেন। এদিকে জাতিসংঘ এই পথটি দিয়ে বাণিজ্যিক পণ্য পরিবহনেরও অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে। গাজার বিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধারে রাফাহ ক্রসিং নিয়মিত সচল রাখা অত্যন্ত জরুরি বলে মনে করছে আন্তর্জাতিক সম্প্রদায়।